কতদিন ধরে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে, অনুব্রতের পক্ষেই সওয়াল করলেন মমতা
অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল দীর্ঘ সময় ধরে জেলে রয়েছেন। তিনি এখন তিহার জেলে বন্দি। বীরভূমের মাটিতে এসে সভা করলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে অনুব্রত সম্পর্কে বার্তা দিলেন তিনি।
দেড় বছর ধরে জেলবন্দি রয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। প্রথম থেকেই তিনি অনুব্রত মণ্ডলের পাশে থেকেছেন। প্রিয়পাত্র কেষ্টর পাশে আরও একবার দাঁড়ালেন। কত দিন ধরে কেষ্টকে জেলে আটকে রাখা হয়েছে। তবু মানুষের মন থেকে কেষ্টকে সরানো যায়নি। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন," বীরভূমেও চক্রান্ত চলছে। কতদিন ধরে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আসতে আসতে দেখছিলাম বেশিরভাগ তরুণ প্রজন্ম ওর কথা বলছে।"
শুধু তাই নয়। মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে আরও বলেন,"আমি শিখিয়ে দিইনি। ও কাজ করতে জানে। মানুষের মনে রয়েছে।" এরপর বিজেপির প্রতি সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, "আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কটা ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়েছে?"
গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন। এছাড়াও একাধিক অভিযোগ এখন সামনে আসছে এই তৃণমূল নেতার নামে। সেগুলিরও তদন্ত চলছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহপরায়ণতা অনুব্রত মণ্ডলের থেকে সরে যায়নি। আরও একবার সেটি প্রমাণ হল।
বিনা অপরাধে জেলবন্দি রয়েছে অনুব্রত মণ্ডল। এমন ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে। মনে করছে ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ তৈরি করার চেষ্টা চলছে। সেজন্যই বিরোধীদের গ্রেফতার করা। এভাবে ভোট করিয়ে বিজেপি জিততে চায়। দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতাদের নামে কত অভিযোগ রয়েছে? সেই প্রশ্ন তুলেছেন। তাঁর কথায় উঠে এসেছে গদ্দার প্রসঙ্গ। গদ্দারদের নামেও তদন্ত হতে পারে আগামী দিনে। এমনই ইঙ্গিত রবিবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications