ছোট ছোট ভুলে ইডি সিবিআই, তার বিরুদ্ধে তদন্ত হবে না কেন? দিলীপের নাম না করে নিশানা মমতার
উন্নয়নে নজর নেই কেন্দ্র, কু-কথায় মজে রয়েছে, ফের ঝাড়গ্রাম থেকে মোদী সরকারকে নিশা মমতার
মোদী সরকারকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন উন্নয়নে নর নেই কেন্দ্রের। কেবল কু-কথায় মন রয়েছে। সেকারণে উন্নয়নের কাজের টাকা আটকে দিচ্ছে। একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে আবারও অভিযোগ করেছেন তিনি।

ফের কেন্দ্রকে নিশানা
ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ফের ঝাড়গ্রাম থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কোনও রকম উন্নয়নের কাজের টাকা দিচ্ছে না। যার জন্য আটকে যাচ্ছে সড়ক নির্মাণের কাজ থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ। কেন্দ্রীয় সরকার মানুষের উন্নয়নের কথা না ভেবে কেবল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। কু-কথার রাজনীতি করছে মোদী সরকার। তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপের বিরুদ্ধে তদন্তের দাবি
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত দালালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল। এই নিয়ো জোর রাজনৈতির তরজা চলছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে এবার সেই সুরই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যােয়র মুখে। তিনি বলেছেন, 'ছোট ছোট ভুলে ইডি-সিবিআই হচ্ছে। ওর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?' এই নিয়ে সওয়াল তুলেছেন তিনি। দিলীপ ঘোষের নাম যদিও করেননি তিনি।

আজই জল পেয়ে যাবেন
গতকাল ঝাড়গ্রামে যাওয়ার পথে কয়েকটি গ্রামে নেমে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি গ্রামে মাটির বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলেন তিনি। সেই সময় কয়েকজন আদিবাসী মহিলা অভিযোগ করেছিলেন তাঁরা ঘর পাননি। জল পাচ্ছেন না। তাঁদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জলের পাইপ পৌঁছে যাবে। তার পরের দিনই তাঁদের জল সংকট দূর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন জেলা শাসককে তিনি নির্দেশ দিয়েছেন। আজই তারা সকলে জল পেয়ে যাবে।

আদিবাসী ভোটে নজর
সামনেই পঞ্চায়েত ভোট আদিবাসী ভোটে বিশেষ নজর দিয়েছে দুই শিবিরই। অখিল গিরির রাষ্ট্রপতিকে িনয়ে মন্তব্যে কিছুটা হলেও চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে ক্ষমা েচয়ে নিয়েছেন। তারপরেই জঙ্গল মহলে যান তিনি। সেখানে সভা থেকে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না বলে একাদিক উন্নয়নের কাজ আটকে যাচ্ছে। টাকা দিতে হবে না হলে গদি ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications