নন্দীগ্রাম নিয়ে মমতাকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ শুভেন্দুর, ফাঁস করবেন ডা. দাসের সঙ্গে সম্পর্ক!

Lok Sabha Election 2024: শুভেন্দু অধিকারীর মুখে ডা. দাসের তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে প্রায়ই। আজ বান্দোয়ানের সভা থেকে শুভেন্দু জানিয়ে দিলেন, কাল সন্ধ্যায় দুর্গাচকের সভাতেই এই তথ্য ফাঁস করবেন।

শুভেন্দুর কথায়, হলদিয়ায় মাইক হাতে নাচতে নাচতে এদিক থেকে ওদিক গিয়ে বক্তৃতা করছেন। এপাং-ওপাং-ঝপাং। গদ্দার বলেছেন। ডা. দাসের সঙ্গে কী সম্পর্ক, স্বাস্থ্য দফতরে কী চলছে তা আজ বলব না। বলব কাল।

Suvendu Adhikari

শুভেন্দু এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্যারান্টিবাবু আর আমাকে গদ্দার বলবেন বলে জানিয়েছেন। আমি নাম ধরেই বলছি, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই সভা থেকেই ফের তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে মা-ব্যাটা। কাদের প্রতি ইঙ্গিত? তা স্পষ্ট করেননি।

মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "ওঁকে হারিয়েছি নন্দীগ্রামে। চিৎকার করছে হলদিয়ায়। লোডশেডিং, লোডশেডিং। আরে সিসিটিভি বের করো না। তোমার কর্মচারীরা ছিল। হাইকোর্টে কেস করেছো, তিন বছর লড়ো না কেন? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিলাম, ভাঙা ক্যাসেট বাজাতে থাকুন। আর বিরোধী দলনেতা আপনাকে একবার হারিয়েছে। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর আপনার ভাইপোকে জেলে পাঠাব।"

শুভেন্দুর কথায়, ২৫ তারিখ ৮টি আসনে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে আমি ১২টি সভা করেছি প্রায় গত দু-আড়াই মাসে। নিশ্চিত থাকুন, জ্যোতির্ময় সিং মাহাতর মার্জিন বাড়বে। সুভাষ সরকারের মার্জিন বাড়বে। সৌমিত্র (খাঁ) কত ভোটে জিতবে কেউ জানে না, সীমাহীন ভোটে জিতবে।

এখানেই না থেমে শুভেন্দু বলেন, কাঁথি, তমলুক ও তো আমার দায়িত্ব। অগ্নিমিত্রা পল অনেক এগিয়ে। ঘাটালে এবার ১০ বছরের হিরোকে আমাদের হিরণ জিরো করবে। আর ঝাড়গ্রামটা দিতে হবে। ২০১৯-এ বান্দোয়ানে বিজেপির তিন হাজার লিড কম ছিল। এবার লিড হবে তো? সমবেত জনতার গর্জন ভেসে আসে হ্যাঁ।

মা-বোনেদের উদ্দেশে শুভেন্দু বলেন, বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে না। তিন হাজার টাকা করে দেবে। এক হাজারে কী হয়? ইলেকট্রিক বিল চুপিচুপি বাড়িয়ে দিয়েছে। যত মিথ্যা মামলায় বিজেপির যে কর্মীদের জেলে পাঠিয়েছে আমরা ক্ষমতায় এলে মামলা প্রত্যাহার করব। আইওদের রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করব এবং জেলখাটা কর্মীদের মাসে ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব। সোমবার বেলা ২টোয় ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন বলে জানান শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+