Lok Sabha Election 2024: শুনশান নিচুপট্টির বাড়ি, কেষ্টর পাড়ায় উড়ছে গেরুয়া পতাকা, তবে দেখা মিলল গুড়-বাতাসা

ভোট চলছে বোলপুরে। কিন্তু ভোটের এবার সেই মেজাজ আর নেই। কেমন যেন একটা ম্নান ছবি ধরা পড়ল বোলপুরে। কেষ্টহীন বোলপুরে ভোটের আমেজ একেবারেই ম্লান। গতকাল রাত থেকেই নিচুপট্টির বাড়িতে সংবাদ মাধ্যমের আনাগোনা বেড়েছে। কিন্তু কেষ্টর বাড়ির দরজা বন্ধ। একটি জালাও খোলা নেই

কেষ্টর পাড়ায় উড়ছে গেরুয়া পতাকা। গতবারের লোকসভা ভোটেও এটা কল্পনা করতে পারেননি বোলপুরের বাসিন্দারা। নিচুপট্টি কেন বোলপুরের কোথাও তেমন ভাবে গেরুয়া পতাকা দেখা যেত না। এক বছরের মধ্যেই সেই ছবি বদলে গিয়েছে। একেবারে শুনশান কেষ্টর পাড়া। কোনও তৃণমূল কর্মীকে দেখাও যায়নি চারপাশে।

Lok Sabha Election 2024

গতবারের লোকসভা ভোটে একেবারে ভিন্ন ছবি ছিল নিচুপট্টির এই বাড়িতে। ২ দিন আগে থেকে সংবাদ মাধ্যমের আনাগোনা বেড়ে যেত। তৃণমূল কংগ্রেস কর্মীরা দিনে রাতে ভিড় করতেন। কেষ্টর বাড়ির দরজা সবসময় খোলা থাকত। পুলিশে পুলিশে ছয়লাপ থাকত গোটা এলাকা। চারিদিকে উড়ত তৃণমূলের পতাকা। খেলা হবে গান বাজত বাইকে। কিন্তু এবার আর সেসব নেই। গত একবছরেরও বেশি সময় বাড়ির মালিক দিল্লিবাসী হয়েছেন।

কয়লাপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে গিয়েছেন ইডি। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন তিহাড়ের জেলে। এবারের বোলুপুরের ভোট কেষ্টহীন। নিচুপট্টির বাড়ির সেই জৌলুস আর নেই। কেষ্টর ছবি তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের তেমন কোনও পতাকাও দেখা যায়নি সেখানে। গোটা পাড়া খাঁ খাঁ করছে। কেষ্টর বাড়ির অদূরেই বিজেপির পতাকা উড়তে দেখা গিয়েছে।

প্রতিবারই ভোটের আগে গুড়-বাতাসা, নকুলদানা বিলির কথা বলতেন কেষ্ট। তিনি বলতেন ভোটের দিন গুড় বাতাসা দেওয়া হবে। আবার নকুলদানা বিলির কথাও বলতেন তিনি। বীরভূমের লালদুর্গে ঘাসফুল ফুটিয়েছিলেন কেষ্ট। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা কিন্তু বরাবরই জেলা সভাপতি পদে থেকেছেন ভোটে দাঁড়াননি। কিন্তু তাঁর অনুমতি ছাড়া বীরভূম জেলায় একটা পাতা নড়ত না।

তবে এবারও বোলপুড়ে দেখা মিলল গুড়-বাতাসা-নকুলদানার। বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস বিলি করলেন গুড় বাতাসা, নকুলদানা জল। যাঁরা ভোট দিতে যাচ্ছেন বা যাঁরা ভোট দিয়ে আসছেন তাঁদের দেওয়া হল এগুলি। গরমে শরীর ঠান্ডা রাখে গুড় বাতাসা। ভোটের লাইনে রোদের মধ্যে দাঁড়াতে হয় তাই গুড়-বাতাসা, নকুলদানা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর অনুগামীরা এখনও তাঁকে জাগিয়ে রেখেছেন।

আবার গুড়-বাতাসা ছাড়াও বোলপুরে মুড়ি-ঘুঘনি বিলি করতেও দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। ভোটের স্লিপ দেখালেই মিলছে মুড়ি ঘুঘনি। কেষ্টহীন বোলপুরে অনুগামীদের দৌলতে এবারও দেখা মিলল গুড় বাতাসার। কিন্তু লোকের স্মৃতিতে কি জেগে থাকবেন কেষ্ট। আর কতদিন জেলে থাকবেন তিনি। এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও কেষ্টর জায়গায় জেলা সভাপতি পদে আর কাউকে বসায়নি তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+