রামপুরহাটের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস! দুঃখপ্রকাশ করলেন পার্থ
যদিও এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। যদিও ঘটনার পর থেকেই বিভিন্ন দাবি করা হয়েছে শাসকদলের তরফে। ঘটনার পরেই অনুব্রত মন্ডল দাবি করেন টিভিতে বিস্ফোরণ ঘটে এভাবে একের পর এক বাড়িতে আগুন লেগে গিয়েছে।
রামপুরহাট-কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। যদিও ঘটনার পর থেকেই বিভিন্ন দাবি করা হয়েছে শাসকদলের তরফে। ঘটনার পরেই অনুব্রত মন্ডল দাবি করেন টিভিতে বিস্ফোরণ ঘটে এভাবে একের পর এক বাড়িতে আগুন লেগে গিয়েছে।

এমনকি এর পিছনে পরিবারিক সমস্যা রয়েছে বলেও দাবি করা হয় তৃণমূলের অন্য একটি অংশের তরফে। আর এহেন বিতর্কের মধ্যেই বেলা বাড়তেই বদল গেল ছবিটা!
বেলা বাড়তেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের তরফে কুণাল ঘোষ। তাঁর দাবি, এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। যেহেতু বাংলায় কোনও ইস্যু নেই তাই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের প্রাক্তন এই সাংসদ। তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনায় কড়া নির্দেশ দিয়েছেন বলে দাবি কুণালের। শুধু তাই নয়, সিট গঠন হয়েছে বলে দাবি।
তবে এদিন কুণালের দাবি, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। আর সেই ষড়যন্ত্র করেই প্রথমে উপপ্রধানকে খুন করা হয়েছে। পরবর্তীকালে মধ্যরাতে একের পর এক বাড়িতে আগুন ধরানো হয়েছে বলে দাবি কুণালের। তাঁর কথায়, বাংলা শান্তই ছিল। বাংলায় কোনও রাজনৈতিক অস্থিরতা নেই। কুণালের অভিযোগ, সেটা শান্তি অনেকেই সহ্য হচ্ছে না বলেই এই কাজ করা হচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলেও সন্দেহ প্রকাশ কুণালের।
আর এখানেই রাজনৈতিকমহলের মতে, সকালে তৃণমূলের তরফে রাজনীতির কথা না বললেও কেন পরে সেই রাজনৈতিক ষড়যন্ত্র ব্যাখ্যাই সামনে আনছে ঘাসফুল শিবির! এখানেই শেষ রাজ্যপালের মন্তব্যকেও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তবে এই ঘটনায় যে বিজেপি যোগ থাকতে পারে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।
কুণালের মতে, বাংলায় যারা প্রত্যাখাত, তারাই পিছনের দরজা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। এমনকি এই বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে রয়েছে কিনা তা দেখা উচিত বলে মত তাঁর।
Recommended Video
অন্যদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেও কুণালের সঙ্গে একমত তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায়। বিধানসভায় তিনি বলেন, ইতিমধ্যে ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি তাঁর।












Click it and Unblock the Notifications