Poush Mela: মেলা মাঠে পৌষ মেলার অনুমতি দিল না হাইকোর্ট, উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের

Poush Mela: মেলা মাঠে পৌষ মেলার অনুমতি দিল না হাউকোর্ট, উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের

৭ পৌষ আসতে আর দেরি নেই। কিন্তু তারপরেও কাটল না মেলা মাঠ নিয়ে জটিলতা। শান্তিনিকেতনের এক বাসিন্দার করা মামলার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিশ্বভারতীতে মেলা মাঠে মেলা হবে কিনা তার সিদ্ধান্ত একান্তভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে।

Poush Mela: মেলা মাঠে পৌষ মেলার অনুমতি দিল না হাইকোর্ট, উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের

পৌষ মেলা নিয়ে গত তিন বছর ধরে চরম জটিলতা তৈরি হয়েছে। নতুন উপাচার্য আসার পর থেকেই আর বিশ্বভারতীয় ঐতিহ্যবাসী কোনও অনুষ্ঠানই করা হচ্ছে না। এই নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। গত তিন বছর পৌষ মেলা আয়োজন করা হয়নি বিশ্বভারতীতে। গতবার ডাক বাংলো মাঠে স্থায়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল মেলার। কিন্তু বিশ্বভারতীর মেলা মাঠে কোনও পৌষ মেলার আয়োজন করা হয়নি।

করোনা মহামারী পর্যায় কেটে গিয়েছে এবার। তার জন্য স্থানীয় ব্যবয়াসী সমিতির পক্ষ থেকে উপাচার্যের কাছে মেলা মাঠে পৌষমেলার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি উপাচার্য। তারপরেই শান্তিনিকেতনের এক বাসিন্দা বিশ্বভারতীর মেলা মাঠে পৌষমেলার আয়োজনের অনুরোধ জািনয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতির আবেদন খারিজ করে দিয়ে মামলা ফিরিয়ে দেয়। এবার এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছেন। আগামী ৬ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে। সেদিন বিশ্বভারতী কর্তৃপক্ষকে এই নিয়ে লিখিত আকারে সিদ্ধান্ত জানাতে হবে।

এদিকে বিশ্বভারতীর মেলা মাঠে মেলার আয়োজন করলে দূষণ ছড়াতে পারে বলে বিশ্বভারতীকে সতর্ক করেছিল পরিবেশ আদালতে। এবার সেই অজুহাত দেখিয়ে মেলার অনুমতি নাও দিতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ এমনই আশঙ্কা করা হচ্ছে। যদিও এই নিয়ে বিশ্বভারতীর অন্দরেই চাপা ক্ষোভ তৈরি হয়েছে। উপাচার্যের একাধিক পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

এই রায় বেরোনের পরেই উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। উপাচার্যের গাড়ি আটকে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। জেলা শাসক অবশ্য জানিয়েছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করতে না দিয়ে ডাক বাংলো মাঠে পৌষ মেলার আয়োজন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+