এবার বৃদ্ধি আরও ১৭০ ভরি! বাংলা জয়ের পরে কত সোনায় সাজছে অনুব্রত মণ্ডলের কালী
এবার বৃদ্ধি আরও ১৭০ ভরি! বাংলা জয়ের পরে কত সোনায় সাজছে অনুব্রত মণ্ডলের কালী
তিনি চলেন নিজের মতো। তৃণমূলে (trinamool congress) নির্দেশ মানেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর আলোচনা করেন বাকিদের সঙ্গে। এহেন অনুব্রত মণ্ডলের (anubrata mondal) কালীপুজো (kali puja) নজর কাড়ে বীরভূম জুড়েই। প্রতিবছরেই জেলা পার্টি অফিসে সেই পুজো করেন অনুব্রত মণ্ডল। আর প্রতিবছরেই কালী পুজোয় ব্যবহার করা সোনার গয়না (gold ornaments) রেকর্ড পরিমাণ বাড়ে। এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না।

নিয়ম করে প্রতিবছর কালী পুজো
নিয়ম করে প্রতিবছর কালী পুজো করে থাকেন কালী ভক্ত অনুব্রত মণ্ডল। পুজোর আয়োজন হয় বোলপুরে জেলা তৃণমূলের সদর দফতরে। সেই পুজো দেখতে ভীড় করে জেলার পাশাপাশি অন্য জেলার বহু মানুষ। আর হবে নাইবা কেন অনুব্রত মণ্ডল মানেই তো চমক। প্রতিবছরেই কিছু না কিছু নতুনত্ব থাকে অনুব্রত মণ্ডলের পুজোয়। তবে গত দুবছর পারিবারিক সদস্যদের মৃত্যুর কারণে অনুব্রত মণ্ডল সরাসরি পুজোয় অংশ নিতে পারেননি। এবার তিনি নিজেই গয়না পরাবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার মাকে সাজানো হবে বলে, নিজেই জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

এবার গয়নার পরিমাণ ১৭০ ভরি বাড়ছে
এদিন অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, গয়নার পরিমাণ এবার ১৭০ ভরি বাড়ছে। প্রথমবার প্রতিমার গায়ে ১৮০ ভরির গয়না ছিল। পরের বার তা বেড়ে হয় ২৬০ ভরি। গত বছরে তা বেড়ে হয়েছিল ৩৫০ ভরি। আর এবার সেই সোনার পরিমাণ বেড়ে হচ্ছে ৫২০ ভরি। একধাক্কায় ১৭০ ভরি সোনার বৃদ্ধি। এত সোনা আসে কোথা থেকে, এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মাকে তিনি গয়না দেন না। সবাই দেয়। সোনার গয়নার তালিকায় রয়েছে, টিকলি, মাথার মুকুট, হাতের চুড়ি, হাতের চূড়, গলার হার, সীতাহার, কানের ঝুমকো-সহ অনেক কিছু।

গতবছরেই মা-র কাছে ২৩০ আসনের প্রার্থনা করেছিলেন
অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, এই পুজোয় মায়ের কাছে ভক্তরা যা চান, তাই পেয়ে থাকেন। গতবছরে অনুব্রত মণ্ডল মায়ের কাছে বিধানসভা ভোটে ২২৫ থেকে ২৩০ আসনের জন্য প্রার্থনা করেছিলেন। আর বীরভূমে ১১ টি আসনের ১১ টিক জন্য প্রার্থনা করেছিলেন। মা তাঁর বড় সাধককের প্রার্থনার প্রায় সবটাই পূরণ করে দিয়েছেন। তৃণমূল প্রথমে ২১৩ টি আসন পেলেও আস্তে আস্তে তা বাড়ছে। অন্যদিকে বীরভূমে তৃণমূল ১০ টি আসন পেয়েছে। আর এবার যে মায়ের কাছে গোয়া আর ত্রিপুরার জন্য প্রার্থনা থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কঙ্কালীতলায় মহাযজ্ঞের আয়োজন করেছিলেন
বীরভূম জুড়ে কালী সাধনার স্থান। বোলপুরের কাছেই কঙ্কালীতলা। ভোটের আগে সেই কঙ্কালীতলায়তেও মানত করেছিলেন অনুব্রত মণ্ডল। নিজের প্রার্থনার পূরণে অনুব্রত মণ্ডল সেখানে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন দিন তিনেক আগে। ১১ জন পুরোহিত ১ কুইন্টার ৬৮ কেজি বেল কাঠ, পাঁচ টিন ঘি এবং একহাজার বেল পাতা দিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন।












Click it and Unblock the Notifications