কাজল শেখ বীরভূমের মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর সময়ে তৃণমূলে জোর বিতর্ক
কাজল শেখ না কী অনুব্রত মণ্ডল? কার দিকে পাল্লা ভারী? লোকসভা নির্বাচনে এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথী কে হবেন? তাই নিয়ে আরও একবার জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের বীরভূমে।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক নজরে লাল মাটির বীরভূম। কাজল শেখ জেলার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাঁকে নিয়ে একাধিক বিতর্কও রয়েছে এই সময়ে। তৃণমূল সুপ্রিমো নিয়ে কাজলকে বকাঝকাও করেছেন।

কেষ্ট মণ্ডল 'দিদি'র অন্যতম প্রিয়পাত্র এখনও। কিন্তু সেই কেষ্ট দীর্ঘ সময় ধরে তিহারে। তাই ভরসা কাজল শেখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সভার আগেই ফের বিতর্কিত মন্তব্য। 'কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে না।' এমনই মন্তব্য করেছেন নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখ। তাই নিয়ে জোর চর্চা মাথাচাড়া দিয়েছে।
অনুব্রত মণ্ডলের পরবর্তী সময়ে কাজল শেখ বীরভূমের দায়িত্ব নিয়েছেন। তবে তৃণমূল নেতৃত্ব কমিটি করে দিয়েছেন। এদিকে অনুব্রত লবি কার্যত বসে গিয়েছে। তারা কাজল শেখের চৌহদ্দিতে তেমনভাবে জায়গাও পাচ্ছেন না বলে খবর।
লোকসভা ভোটের আগে কি তাহলে আরও সামনে আসবে এই দ্বন্দ্ব? এই বক্তব্য জানাজানি হতেই ক্ষোভ ছড়িতেছে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে। যদিও কাজল শেখ নিজে ময়দানে নেবে পড়েছেন। কাজল শেখ ওই বক্তব্যকে সমর্থন করেননি। তৃণমূলের সকলে একসঙ্গে লোকসভার দুই কেন্দ্রে লড়াই করবে। এমনই তিনি জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে। তার আগে এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। জেলার মুখ্যমন্ত্রী হিসেবে কাজল শেখকে দাবি করা হয়েছে। তাহলে কি কাজল শেখ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন?
এর আগে কাজল শেখকে নিয়ে একাধিক বিতর্ক উঠেছে দলের অন্দরেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই কাজলকে সম্পূর্ণ রাশ ছাড়ছেন না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কাজলকে বকাও দিয়েছেন বলে খবর।
এদিকে অনুব্রত মণ্ডলের নামে বিশাল যজ্ঞ হয়েছিল চলতি মাসেই। তিনি যেন জেলজীবন শেষ করে দ্রুত ফিরে আসেন বীরভূমে। সেজন্যই সেই যজ্ঞ। এখন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন? কতটা সুতো ছাড়বেন কাজল শেখের জন্য? সামনেই লোকসভা নির্বাচন। দুটি আসন রয়েছে জেলায়। অনুব্রতহীন বীরভূমে কতটা গুছিয়ে মাঠে নামবে তৃণমূল?












Click it and Unblock the Notifications