Jyotipriya Mallick : কেষ্টর গড়ে ৬ কোটির বাংলো, শান্তিনিকেতনের রতনপল্লিতে ১০ কাঠা জমিতে বাড়ি জ্যোতিপ্রিয়র
রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই জ্যোতিপ্রিয়র ৬ কোটি টাকা মূল্যের বাংলোর হদিশ মিলল শান্তিনিকেতে। পার্থর অপার মতো কেষ্টর গড়ে জ্যোতিপ্রিয় মল্লিকেরও বিশাল বাংলো বাড়ির হদিশ মিলেছে। সেই বাড়িটির মূল্য ৬ কোটি টাকারও বেশি।
শান্তিনিকেতের রতনপল্লিতে দোতারা নামে বাড়িটি নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের। এক অবসরপ্রাপ্ত ব্যক্তির কাছে কিনেছিলেন তিিন বাড়িটি। হাতবদল হয়ে বাড়িটি কেনা হয়েছিল। যদিও দাবি করা হয়েছেন ৬ কোটি টাকার থেকেও বেশি দাম দিয়ে বাড়িটি কিনেছিলেন তিনি।

বাড়িটি কেনার পর নাকি সেটি বিপুল টাকা খরচ করে সাজানোও হয়। রতনপল্লিতে ১০ কাঠা জমির উপরে তৈরি করা হয়েছে বাড়িটি। সেখানে এখন কেয়ারটেকার রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোমও তথ্য পাওয়া যায়নি। তবে জ্যোতিপ্রিয় মল্লিক নাকি প্রায় সেখানে যেতে। এবং সেখােন থাকতেন বলে জানা গিয়েছে। যে টাকায় বাড়িটি কেনা হয়েছে বলে দাবি করা হচ্ছে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে বাড়িটি মন্ত্রী কিনেছিলেন বলে জানা গিয়েছে।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেও শান্তিনিকেতে তাঁর বাড়ির হদিশ মিলেছিল। এমনকী জমিরও হদিশ মিলেছিল। শান্তিনিকেতনের প্রান্তিকে ছিল অপা নামে সেই বাড়িটি। সেটা প্রকাশ্যে আসার পর এক কথায় শান্তিনিকেতনের পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছিল সেই বাড়িটি। এবারও কি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িটি পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হয়ে দাঁড়াবে। এই িনয়ো জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
কেষ্টর গড়ে একের পর এক মন্ত্রীদের বেআইনি সম্পত্তির হদিশ মেলায় জল্পানা শুরু হয়েছে তাহলে কি কেষ্টর সুবাদেই দুর্নীতির কালো টাকা বিনিয়োগের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল বীরভূম। কারণ শান্তিনিকেসনে যে ভাবে দুর্নীতি গ্রস্ত মন্ত্রীদের বিপুল সম্পত্তির হদিশ মিলছে তাতেই এই জল্পনা আরও প্রকট হচ্ছে।












Click it and Unblock the Notifications