প্রশ্নপত্রে ভুল! ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সাসপেন্ড
প্রশ্নপত্রে ভুল! ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সাসপেন্ড
প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগে ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সুতপা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে তাঁকে সাসপেনশনের চিঠি ধরানো হয় বলে জানা গেছে।

বিশ্বভারতী সূত্রে খবর, কয়েকমাস আগে ভূগোল বিভাগে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল নিয়ে অভিযোগ করেন এক ছাত্র। এই প্রশ্নপত্র করার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন সুতপা মুখোপাধ্যায়ই। এমনকী ওই বিভাগের অন্যান্য অধ্যাপকও দাবি করেন, ইচ্ছাকৃতভাবেই এই প্রশ্নপত্রে ভুল রাখা হয়েছিল। তার পিছনে নিদিষ্ট কিছু কারণও রয়েছে। তবে তা বিস্তারিতভাবে বলা হয়নি। এই বিষয়টি সামনে আসতেই কর্তৃপক্ষ তাঁকে বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দেয়। এবার তাঁকে সাসপেন্ড করা হল বলে জানানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, প্রাঙ্গন পাঁচিল দিয়ে ঘেরা থেকে শুরু করে, জমিজট, এবং মেলার অনুমতি সহ একাধিক বিষয় নিয়ে সম্প্রতি একাধিক বিষয় নিয়ে শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নতুন পালক জুড়ল অধ্যাপিকার সাসপেনশনের বিষয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো এমন ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে শিক্ষাঙ্গনে। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করতে নিজস্ব একটি কমিটি গঠন করতে চলেছে বলেও সূত্রের খবর।












Click it and Unblock the Notifications