বিজেপিতে সোনা না পেয়ে মোহভঙ্গ আরও এক নেতার! প্রাক্তন বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে ফিরলেন তৃণমূলে

অনেক আশা নিয়ে গিয়েছিলেন বিজেপিতে (Bjp) । কিন্তু কোনও আশাই নাকি পূরণ হয়নি, সেখানেই মোহভঙ্গ। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে অপেক্ষা ছিল, তিনি কবে ফিরবেন তৃণমূলে। শীর্ষ নেতৃত্বের অনুমতি মেলার পরে এদিন তৃণমূলে (Tri

অনেক আশা নিয়ে গিয়েছিলেন বিজেপিতে (Bjp) । কিন্তু কোনও আশাই নাকি পূরণ হয়নি, সেখানেই মোহভঙ্গ। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে অপেক্ষা ছিল, তিনি কবে ফিরবেন তৃণমূলে। শীর্ষ নেতৃত্বের অনুমতি মেলার পরে এদিন তৃণমূলে (Trinamool Congress) ফিরলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা (Gadadhar Hazra)। কীর্ণাহারে বোলপুরের সাংসদ অসিত মাল এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

২০১৯-এ যোগ দিয়েছিলেন বিজেপিতে

২০১৯-এ যোগ দিয়েছিলেন বিজেপিতে

২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে বীরভূমের প্রথমসারির যে দুজন নেতা তৃণমূলে ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা হলেন গদাধর হাজরা এবং তৎকালীন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। ২০১১ সালে নানুর থেকে তিনি
তৃণমূলের টিকিটে নির্বাচিত হন। মুকুল রায়ের হাত ধরেই ২০১৯-এ দলবদল করেছিলেন এক সময়ের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ গদাধর হাজরা। এলাকার দীর্ঘদিনের সংগঠক এবং রাজনৈতিক কর্মী বলেই পরিচিত গদাধর হাজরা।

২০২১-এ টিকিট দেয়নি বিজেপি

২০২১-এ টিকিট দেয়নি বিজেপি

যে লক্ষ্যে বিজেপিতে যাওয়া, ২০২১-এর নির্বাচনে টিকিট পাওয়া, তা হয়নি। তার আগে ২০১১-তে জিতলেও, ২০২৬-তে সিপিএম-এর শ্যামলী প্রধানের কাছে তিনি হেরে যান। ২০২১-এ নানুর থেকে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা থাকলেো কোনও কারণে তা আর হয়নি।
সেই সময় থেকেই দূরত্ব তৈরি শুরু হয়। তারপর মোহভঙ্গ। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনেই তিনি নিজের বুথে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন। হাজার সাতেক ভোটে বিজেপির তারকেশ্বর সাহাকে হারিয়ে জয়ী হন বিধানচন্দ্র মাঝি।

 তৃণমূলের যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন

তৃণমূলের যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে সেরকমভাবে বিজেপির কর্মসূচিতে পাওয়া যায়নি। শোনা যায়, তিনি বিভিন্ন উপায়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে দলের ফেরার বার্তা দিয়েছিলেন। কিন্তু তাঁকে অপেক্ষা করতে বলা হয়। শনিবার গদাঝর হাজরার সেই ইচ্ছা পূরণ হল।
কীর্ণাহারে তৃণমূলের কর্মীসভায় হাতে পতাকা তুলে দিয়ে তাঁকে দলে ফেরানো হল।

তৃণমূলের যোগ দিয়েই দায়িত্বে

তৃণমূলের যোগ দিয়েই দায়িত্বে

এদিন কীর্ণাহাতে তৃণমূলে সভায় গদাধর হাজরাকে শুধু স্বাগতই জানানো হয়নি, ভাল সংগঠক হিসেবে পরিচিত গদাঙর হাজরাকে কীর্ণাহার ২ পঞ্চায়েতের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের তরফে। দীর্ঘদিন পরে দলে কোনও দায়িত্ব পেয়ে
খুশি প্রাক্তন বিধায়ক। তার সঙ্গেই বিজেপি আক্রমণ করেছেন তিনি। কটাক্ষে বলেছেন, দিলীপ ঘোষের কথা শুনে বিজেপিতে সোনা খুঁজতে গিয়েছিলেন। কিন্তু তা পাননি। পাশাপাশি কিছু নেতা দিল্লিতে নিয়ে গিয়েছিল লাড্ডুর লোভ দেখিয়ে। তাও পাওয়া হয়নি, অগত্যা তৃণমূলে ফেরা।

ছবি সূত্র: ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+