টার্গেট ৩৫-এই ফিনিশ হবে বিজেপি, মমতায় আস্থা রাখার বার্তায় জবাব ফিরহাদের
অমিত শাহ প্রত্যেকবার আসেন আর বিজেপিকে টার্গেট দিয়ে যান। বিজেপি সেই টার্গেট পূরণ করতে পারে না। বিজেপিকে ফিনিশ করে সেই টার্গেটে পৌঁছে যায় তৃণমূলই। অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, আবারও টার্গেট বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। কিন্তু মমতাতেই আস্থা রাখবে বাংলা।
বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বিজেপিকে টার্গেট দিয়েছে ৩৫। প্রকাশ্য জনসভায় ৩৫ আসনের টার্গেট দিলে কোর কমিটির বৈঠকে তিনি ৩৮ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন। এই অবস্থায় ফিরহাদ হাকিম বলেন, যে টার্গেট দিয়ে গিয়েছেন অমিত শাহ, তৃণমূল সেই টার্গেটে পৌঁছে যাবে আবারও।

ফিরহাদ এদিন অমিত শাহের পাল্টা সভা করতে গিয়ে বীরভূমের সিউড়ি থেকে বলেন, গরুপাচারের মামলায় আমাদের এক নেতাকে জেলে ধরে রাখা হয়েছে। গরু আসে উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশের গরু দেখভালের দায়িত্ব কার? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগীজি, তা ভুলে গেলে চলবে না।
ফিরহাদ বলেন, বাংলাদেশে গরু যায়। সেই বাংলাদেশের সীমান্তে আছেন অমিত শাহের বিএসএফ বাহিনী। গরু পাচারের টাকা যদি কেউ নিয়ে থাকে, তাহলে তারা হল উত্তরপ্রদেশের বিজেপি। আর বিএসএফকে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র দফতর তারাই দায়ী। এই স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হলেন অমিত শাহ।

ফিরহাদ এদিন স্পষ্ট করেই জানিয়ে দেন, আমরা গরু পাচারের টাকা নিই না। গরুপাচারকারী আপনারা। আর দোষটা দিয়ে দেবেন আমাদের? সেটা কী করে হয়? আপনারা দোষ করলেন। আর সেই দোষের ভাগী দার কী করে আমরা হতে পারি। আমাদের নেতাদের অন্যায়ভাবে জেলে ধরে রাখা হয়েছে।
তারপরই ফিরহাদ মুখ খেলেন বিজেপির টার্গেট নিয়ে। ২০২৪ সালে বিজেপি নাকি ৩৫টি আসন পাবে বাংলা থেকে। ২০২১-এর নির্বাচনের আগে বিজেপি বলেছিল, আব কি বার ২০০ পার। কিন্তু বিজেপি কি ২০০ পার হল, তারা হয়ে গেল পগারপার। আর এবার বলছে ৩৫, হয়ে যাবে একেবারে ফিনিশ।

ফিরহাদ হাকিম বলেন, তোমাদের বিদায় বেলা এসে গিয়েছে। আসন্ন ২৪-এর লোকসভা ভোটেই বিজেপিকে বিদায় নিতে হবে বাংলা থেকে। অমিত শাহ যে টার্গেট বিজেপিকে দিয়ে গিয়েছে, সেই সংখ্যাকে পার করে তৃণমূল বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে বিজেপির।
ফিরহাদের সাফ কথা, বাংলার মানুষ মমতার উপরেই আস্থা রেখেছেন। আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখবে বাংলা। মহারাষ্ট্রে পেছন গেট দিয়ে তোমরা ঢুকেছ। কিন্তু বাংলায় তোমারা তা পারবে না, ২০২৪-এই তোমরা ফিনিশ হয়ে ঘরে ঢুকে যাবে।












Click it and Unblock the Notifications