Exit Poll: অনুব্রতহীন বীরভূমে কে জিতবে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূলকে কি হারাতে পারবে বিজেপি

বাংলায় পরিবর্তনের পর প্রথম অনুব্রত মণ্ডল-হীন ভোট হল বীরভূমে। সেই ফায়দা কি তুলতে পারল বিজেপি বা অন্যান্য বিরোধী দল, নাকি বীরভূম থাকবে তৃণমূলেরই? শনিবার পঞ্চায়েত ভোটপর্ব মেটার পর বুথ ফেরত সমীক্ষায় সি ভোটার আভসা দিল কী ঘটতে চলেছে বীরভূমের ভাগ্যে।

বীরভূমের জনতার রায় তৃণমূলের দিকেই থাকছে, নাকি বিজেপি বা কংগ্রেস-সিপিএম থাবা বসাতে পারছে তৃণমূলের দাপটে? জনমত সমীক্ষাতেও তা জানিয়েছিল সি ভোটার। এবার বুথ ফেরত সমীক্ষাতেও তারা জানাল, বীরভূমে বিজেপির শিকে ছিঁড়ছে, নাকি তৃণমূলেরই থাকছে বীরভূম।

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলেরই রাজ

সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস, এত দুর্নীতি, এত গ্রেফতারির পরও অনুব্রত মণ্ডলের বীরভূমে সুবিধা করতে পারছে না বিরোধীরা। বিজেপির ভাগ্যে এবারও শিকে ছিঁড়ছে না। অনুব্রতর জেলায় সেই তৃণমূলেরই জয়জয়কার। তবে এবার আর ক্লিনশিট করতে পারবে না তৃণমূল। শূন্যের গেরো কাটিয়ে বিজেপি এবার প্রতিপক্ষ হিসেবে হাজির হবে।

সি ভোটারের জনমন সমীক্ষা অনুযায়ী অনুব্রত মণ্ডলের জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে ৮ থেকে ১৮টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ চারটি আসন পেতে পারে। ফলে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও যে জয় অধরা থাকবে না তৃণমূলের, তা বলাই যায়।

আর বুথ ফেরত সমীক্ষায় সি ভোটার আভাস দিয়েছে, ৫২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৪ থেকে ৪৪টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে ৬ থেকে ১২টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারে। এখানে উল্লেখ্য, এবার বীরভূমের আসন ৪২ থেকে বেড়ে ৫২ হয়।

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলেরই রাজ

অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে গতবার সবথেকে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল তৃণমূল। উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে অনুব্রত মণ্ডল সব আসনেই ড্যাংডিঙিয়ে জিতে গিয়েছিলেন। কিন্তু এবার তাঁর অনুপস্থিতির সুযোগ বিরোধীরা নিতে পারল না। এবার ভোটেও তৃণমূলের পালেই হাওয়া।

সি ভোটারের সমীক্ষায় এবারও দেখা যাচ্ছে তৃণমূলেরই জয়জয়কার। অনুব্রত মণ্ডল না থাকলেও তৃণমূলের জয় আটকাচ্ছে না। বিপুল জয়ই পাচ্ছে তৃণমূল। বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। সেই শক্তিশালী ঘাঁটি তৃণমূলেরই থাকছে বলে আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়।

এবারও তৃণমূলের ক্ষমতা খর্ব করে বিরোধীদের উঠে আসা হচ্ছে না অনুব্রত মণ্ডলের বীরভূমে। বিজেপিও হার মানছে, হার মানছে বাম-কংগ্রেসও। এবার ৫২ আসনের জেলা পরিষদে ৫১টিতেই নির্বাচন হয়েছে। মাত্র একটি আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+