Exclusive: মন ভাল নেই চন্দ্রনাথের, বলছেন 'মিছে কথা'! ভোটের মুখে বদলে গিয়েছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী

আগে যেখানে বাড়িতে দলের নেতা-কর্মীদের যাতায়াত লেগেই থাকত, এখন তা অনেকটাই কমেছে। ১৩ মে-র ভোটের আগে অবশ্য এপ্রিলের তৃতীয় সপ্তাহে ব্যস্ততা চোখে পড়েনি। নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন মন্ত্রী।

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন ভাল নেই। নিজেই বলছেন, এড়িয়ে যেতেই মিছে কথাও বলতে হচ্ছে। বলতে হচ্ছে তিনি বোলপুরের নিচুপট্টির বাড়িতে নেই। তবে তিনি মোটামুটি বাড়িতেই থাকছেন। এড়িয়ে যাচ্ছে সাংবাদিক এবং দলের প্রচার।

Chandranath Sinha

  • মন্ত্রীর 'মিছে কথা'

বৃহস্পতিবার সকালে আমরা ফোনে কথা বলেছিলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে। তিনি প্রথমে বললেন, তিন চারদিন পরে ফিরবেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোন। কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসুন। তারপর বাড়িতে গিয়ে অপেক্ষার পরে মন্ত্রীর ঘরে প্রবেশের অনুমতি। তবে হাতে বুম দেখে বললেন , তিনি ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কোনও সংবাদ মাধ্যমকেই সাক্ষাৎকার দিচ্ছেন না। সেই কারণে মন্ত্রীর অকপট স্বীকারোক্তি সাক্ষাৎকার দেবেন না বলেই মিছে কথা বলতে হচ্ছে। আর যদি ভোট নিয়ে কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে আশিস বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রায় চৌধুরীকে জিজ্ঞাসা করতে হবে।

  • বাড়িতে ইডির তল্লাশি

প্রসঙ্গত গত ২২ মার্চ বোলপুরের নিচুপট্টিতে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাতে গিয়ে মন্ত্রী বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। তাঁর ফোনটিও বাজেয়াপ্ত করে। সেই ফোন আনলক করে ফোন কল এবং চ্যাট হিস্ট্রির নাগাল পেয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারীরা।

বাড়িতে তল্লাশি চালানোর সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইতে। সেখান থেকে ইডির ডাকে বাড়িতে আসেন তিনি। তবে বাড়িতে ইডির আগমনের খবর পেয়ে সেখানে হাজির হয়েছিলেন বোলপুর পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে মন্ত্রীর বাড়ির একশো মিটারের মধ্যে ভিড় করেন বেশ কিছু তৃণমূল কর্মী। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের সরিয়ে দেন।

  • নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ

সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত বছরে হুগলিতে তৃণমূল যুব নেতার বাড়িতে তল্লাশিতে নাকি একটি ডায়েরি উদ্ধার করে ইডি। সেখানেই ছিল তৃণমূলের কোন নেতা কোন প্রার্থীকে পাঠিয়েছেন, সেই তালিকা। এরপর ওই তৃণমূল নেতাও নাকি জেরায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ করেন। তাঁর নামের নিচেই ছিল চাকরি প্রার্থীদের নাম।

  • ভাল লোক চন্দ্রনাথ

অথচ স্থানীয়দের অনেকের কাছে মন্ত্রী ভাল লোক। যে টোটোয় মন্ত্রীর বাড়িতে যাওয়া, সেই টোটো চালক জানিয়েছেন, বড় ভাল লোক চন্দ্রনাথ সিনহা। কিন্তু কোন বাধা থেকে মন্ত্রী ভোটপ্রচার থেকে নিজেকে গুটিয়ে নিলেন, সে প্রশ্ন যেন বড় করে উঠছে লাল মাটির জেলা বীরভূমে, বোলপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+