বিশ্বভারতীর সমাবর্তনে রাজনাথের সামনেই ঢুকতে বাধা প্রাক্তনীদের! বিবিসির ডকুমেন্ট্রি দেখানোর চেষ্টা
এর আগে বিশ্বভারতী সমাবর্তনের আয়োজন করা হলেও তা পিছিয়ে দেয় বিশ্বভারতী। উপাচার্যের বিরুদ্ধে কবিগুরুর স্থানকে গেরুয়াকরণের অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগ। যা আজও পিছু ছাড়ল না।
সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশ্বভারতীতে উত্তেজনা। কবিগুরুর স্থানে সমাবর্তন অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। আর সেই অনুষ্ঠানে প্রাক্তনীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচার্য হিসাবে এই অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। প্রধান অতিথি হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে এসেছেন রাজনাথ সিং। আর তাঁর সমানেই প্রাক্তনীদের একাংশএক ঢুকতে না দেওয়ার অভিযোগ। আর এরপরেই উপাসনাগৃহের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। আর তা ঘিরেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।
The day is not far when India would be among the top economies in the world. As per an international report, in the next 4-5 yrs,India will become the 3rd largest economy in the world: Defence Min Rajnath Singh at the Convocation Ceremony of Visva Bharti University in West Bengal pic.twitter.com/FmxzHd9X4B
— ANI (@ANI) February 24, 2023

‘রাজনৈতিক অনুষ্ঠান’ বলে পোস্টার
সমাবর্তন অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীতে একটা চাপা উত্তেজনা ছিল। আর এর মধ্যেই আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে পোস্টার পড়ে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ওই পোস্টারে লেখা হয়েছে। যেখানে স্পষ্ট লেখা হয়েছে, ভিসি দূর হটো... এমনকি পোস্টারে উপাচার্যের পদত্যাগও দাবি করা হয়েছে। একই সঙ্গে 'রাজনৈতিক অনুষ্ঠান' বলেও ওখানে পোস্টারে দাবি করা হয়েছে। কোন সংগঠনের নাম ছাড়াই পোস্টার গুলো দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ২০২২ সালের কৃতীদের সমাবর্তনে না ডাকা, অনুষ্ঠানে ছাত্র শিক্ষক দের প্রবেশ নিয়ন্ত্রন করতেই পোস্টার। আর ওই পোস্টার ঘিরেই রীতিমত অস্বস্তিতে পড়ে যান সমাবর্তনে আসা অতিথিরা।

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানোর চেষ্টা
অন্যদিকে রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নেয় ছাত্র সংগঠন। যে তথ্যচিত্র ঘিরে এত বিতর্ক তা দেখানো হবে সিদ্ধান্ত নেয় ডিএসও। যদিও সমাবর্তন ঘিরে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় গোটা বিশ্ব ভারতী। ফলে সেই বিতর্কিত তথ্যচিত্র দেখানো সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। তবে এই ঘটনার পর প্রশাসনের তরফে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে বিশ্বভারতীতে।

মজবুত অর্থনীতির কথা তুললেন রাজনাথ
অন্যদিকে এদিন সঠিক সময়েই সমাবর্তন শুরু হয় বিশ্বভারতীতে। রাজনাথ সিং ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আর ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বিশ্বভারতীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর বক্তব্যে এদিন দেশের অর্থনীতির কথা উঠে আসে। রাজনাথ বলেন, খুব শীঘ্রই বিশ্বের উন্নত এবং শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে উঠে আসবে ভারত। শুধু তাই নয়, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে থার্ড পজিশনে ভারত উঠে আসবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও একাধিক ইস্যুতে এদিন কথা বলেন তিনি। অন্যদিকে সুভাষ সরকার জানান, এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়। একজন শিওক্ষক হিসাবে।












Click it and Unblock the Notifications