ভোটের আগে তপ্ত বীরভূম, বিজেপি জেলা সভাপতিকে শো-কজ কমিশনের, এনকাউন্টার মন্তব্যে জেরে চাপে গেরুয়া শিবির

ভোটের আগে তপ্ত বীরভূম, বিজেপি জেলা সভাপতিকে শো-কজ কমিশনের, এনকাউন্টার মন্তব্যে জেরে চাপে গেরুয়া শিবির

ভোটের আগেই উত্তেজনা বীরভূমে। বিজেপির জেলা সভাপতিকে ধ্রুব বিশ্বাসকে শো-কজ করল নির্বাচন কমিশন। এনকাউন্টার মন্তব্যের জন্য ধ্রুত সাহাকে শোকজ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর ধ্রুব বিশ্বাস বলেছিলেন মিনি পাকিস্তান করব বললেই তাঁকে এনকাউন্টার করা হবে। তারপরেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন।

শেষ দফায় ভোট বীরভূমে

শেষ দফায় ভোট বীরভূমে

শেষ দফায় ভোট বীরভূমে। অনুব্রতর গড়ে একদফাতেই ভোট রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু কড়া নজরদারির মধ্যে রেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। যদি তাতে বিশেষ মাথাব্যাথা নেই তাঁর। অনুব্রত বারবার একাধিক প্রচার সভায় বলে চলেছেন খেলা হবে। এখন সেই খেলা হবে স্লোগান বাংলা মাতাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খেলা হবে স্লোগান দিচ্ছেন সব প্রচারে।

বিজেপি সভাপতি শোকজ

বিজেপি সভাপতি শোকজ

ভোটের আদেই বীরভূমে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। ভোটের মুখেই শোকজ করা হল বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে। তাঁর এনকাউন্টার মন্তব্যের কারণেই শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন আগেই বিজেপি সভাপতি বলেছিলেন মিনি পাকিস্তান বললেই এনকাউন্টার করা হবে। তাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই কমিশন তাঁর মন্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে শোকজ করে বলে খবর।

নানুরে তৃণমূল নেতার মন্তব্য

নানুরে তৃণমূল নেতার মন্তব্য

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে নানুরের তৃণমূল কংগ্রেস নেতা কয়েকদিন আগেই মিনি পাকিস্তান মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ৪০ শতাংশ হিন্দুকে বাদ দিলে একটা মিনি পাকিস্তান তৈরি হয়ে যাবে। সেই ভিডিও টুইট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। তারপরেই সেই তৃণমূল কংগ্রেস নেতাকে শো কজ করে কমিশন। এই নিয়ে অস্বস্তি বেড়েছিল শাসক দলের অন্দরে। যদিও অনুব্রত মণ্ডল সেই তৃণমূল নেতাকে দলের মানতে রাজি হননি।

খেলা হবে

খেলা হবে

প্রথম থেকেই অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান সাড়া ফেেল দিয়েছে বঙ্গের রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই খেলা হবে স্লোগান দিতে শুরু করেছেন। অনেকেই অনুব্রতর খেলা হবে স্লোগানের বিরোধিতা করে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছেন। খেলা হবে স্লোগান দিয়ে হিংসার পরিবেশ তৈরি করছে শাসক দল এমন অভিযোগও করেছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+