ফের চাপে কেষ্ট, এবার নজর অনুব্রতর মেয়ের সংস্থায়, ফের সুকন্যাকে তলব ইডির
ফের চাপে কেষ্ট, এবার নজর অনুব্রতর মেয়ের সংস্থায়, ফের সুকন্যাকে তলব ইডির
গরু পাচার কাণ্ডে এবার ইডির স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডলের কোম্পানির তথ্য তলব করেছে ইডি। গরুপচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের উপরে চাপ তৈরি করতেই ইডি তলব বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে নিয়েছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।

অনুব্রতকে নিয়ে আবারও তৎপর ইডি। এবার নজরে অনুব্রত কন্যা সুকন্যায় সংস্থা। এর আগেও অনুব্রতর গ্রেফতারির পর তাঁর মেয়ে সুকন্যাকে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। সিবিআই দফতরে হাজিরাও দিয়েছিলেন অনুব্রত কন্যা। তাঁর একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। অনুব্রতর গ্রেফতারির পরেই প্রকাশ্যে আসে তাঁর মেয়ের বেআইনি চাকরির কথা। তারপর থেকেই অবশ্য সুকন্যা অবশ্য স্কুলে আর যাননি। অনুব্রত মণ্ডলের একাধিক বেআইনি সম্পত্তি রয়েছে সুকন্যা মণ্ডলের নামে।
সুকন্যার নামে রাইসমিল রয়েছে বোলপুরে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ পেয়েছে সিবিআই। এবার অনুব্রতর বিরুদ্ধে বেআইনি সম্পত্তির মামলা শুরু করতে চলেছে ইডি। ইতিমধ্যেই হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে তদন্তকারীরা। তার অনুমতিও দিয়েছে দিল্লি হাইকোর্ট। সায়গল হোসেনের ৪১টি সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে।
এদিকে আবার ইডির তৎপরতা সুকন্যাকে নিয়ে নতুন সন্দেহ তৈরি করেছে। সূত্রের খবর আগামী বৃহস্পতিবার অনুব্রপত কন্যা সুকন্যাকে হাজিরা দিতে বলেছে ইডি। এই প্রথম সুকন্যাকে তলব করেছে ইডি। এর আগে সুকন্যাকে তলব করেছিল সিবিআই। সেসময় তিনি সিবিআইকে জানিয়েছিলেন রাজ্যের বাইরে রয়েছেন পরে এসে হাজিরা দেবেন। ইডি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবারে ইডি হাজিরা এড়ালে কোমন পদক্ষেপ করা হবে সুকন্যার বিরুদ্ধে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications