লাভপুরে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
লাভপুরে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
সাতসকালে লাভপুরে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের লাভপুর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও স্বপ্না চট্টোপাধ্যায় নামে মৃত ওই দম্পতি প্রবীণ নাগরিক। এলাকায় স্বনামধন্য বলেই পরিচিত। পূর্ণেন্দু বাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আর স্ত্রী স্বপ্নাদেবী প্রাক্তন রেলকর্মী।

এদিন সকালে ওই বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। বীরভূমের লাভপুর এলাকার ব্রাহ্মণ পাড়া গ্রামের ওই বৃদ্ধ দম্পতিকে দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করেছে বলে মনে করছেন বাসিন্দারা। তাঁদের দু'জনকেই ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলেও অনুমান স্থানীয়দের।
বাসিন্দারা জানিয়েছেন, জোড়া ওই মৃতদেহের পাশ থেকে ভারী ধাতব বস্তুও মিলেছে। এদিন বিষয়টি সকলের নজরে আসতে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠায়। ঠিক কী কারণে খুন তা এখনও পরিস্কার না হলেও প্রাথমিকভাবে পুলিসের অনুমান ডাকাতির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications