অনুব্রত মণ্ডল জেলে যেতেই বীরভূমে বড় পরিবর্তন! কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে প্রশাসনের নোটিশ ঘিরে জল্পনা
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত এই রাজ্যে এখনও চালু করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে রাজ্যে চালু স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা করেছেন বারে বারে। রাজ্যে
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত এই রাজ্যে এখনও চালু করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে রাজ্যে চালু স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা করেছেন বারে বারে। রাজ্যের সব মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি। তবে আয়ুষ্মান ভারত নিয়ে বীরভূমে জেলা স্বাস্থ্য দফতরের একটি নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি বীরভূম জেলা দিয়েই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে, সেই প্রশ্নই উঠছে। সবচেয়ে বড় প্রশ্ন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই নির্দেশিকা নিয়ে।

বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় কী রয়েছে
বীরভূম জেলা স্বাস্থ্য দফতর যে নির্দেশিকা প্রকাশ করেছে তার শিরোনাম হল হ্যান্ডস অন ট্রেনিং ফর আয়ুষ্মান ভারত- হেলথ ফেসিলিটি রেজিস্টার। সেখানে বলা হয়েছে, আয়ুষ্মাণ ভারত প্রকল্পে বীরভূমের বেসরকারি হাসপাতালের নাম নথিভুক্ত করতে সোমবারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে অনুরোধ করা হচ্ছে। জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দী, সেই অবস্থায় কি সরকারের অবস্থান পরিবর্তন, সেই প্রশ্নই তুলছে তৃণমূলের একাংশ।

বীরভূম দিয়েই কি শুরু
বীরভূমের জেলা স্বাস্থ্য দফতর আয়ুষ্মান ভারত নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে। যা রাজ্যের মধ্যে আপাত প্রথম। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি বীরভূমকে দিয়ে রাজ্যে আয়ুষ্মান ভারত শুরু হতে চলেছে? কৌতুহল শুরু হয়েছে সাধারণ মানুষ থেকে বেসরকারি হাসপাতালগুলির মালিকদের মধ্যেও। কেউ কেউ বলছেন, যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ বাড়ছে, এবং রাজ্য সরকার আর্থিক সংকটে রয়েছে, সেখানে ঘুর পথে কেন্দ্রীয় প্রকল্পের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে।

আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্যে টানাপোড়েন
আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ শতাংশ অর্থ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার আর ৪০ শতাংশ রাজ্য সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য় কোনও অর্থ খরচ করতে রাজি হয়নি। বদলে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে রাজ্যের সব মানুষকে আনার পরিকল্পনা করা হয়েছে।

রাজ্য অবস্থান বদল করেনি
বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ঘিরে শোরগোল পড়লেই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কোনও অবস্থান পরিবর্তন করেনি রাজ্য সরকার। তবে নির্দেশিকার বয়ান নিয়ে বিভ্রান্তির কথা স্বীকার করে তিনি বলেছেন, ডিজিটাল হেলফ মিশনের অধীনে বেসরকারি হাসপাতালগুলির নথিভুক্তির প্রক্রিয়া চলছে। এর সঙ্গে আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, নতুন নির্দেশিকা জারি করে এব্যাপারে বিভ্রান্তি কাটানো হতে পারে। তবে উল্লেখ করা ভাল যে, আয়ুষ্মান ভারত প্রকল্পের অংশ হল ডিডিটাল হেলথ মিশন।












Click it and Unblock the Notifications