আজ থেকে রামপুরহাট কাণ্ডে বয়ান নেবে সিবিআই, তদন্তকারীদের কেন্দ্রীয় নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

আজ থেকে রামপুরহাট কাণ্ডে বয়ান নেবে সিবিআই, তদন্তকারীদের কেন্দ্রীয় নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হয়ে গেল। আজই এই ঘটনায় বয়ান সংগ্রহ করবেন তদন্তকারীরা। ইতিমধ্যেই রাজ্যপুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছেন তদন্তকারীরা। সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তকারী অফিসারদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সিআরপিএফ।

সিবিআইকে কেন্দ্রীয় নিরাপত্তা

সিবিআইকে কেন্দ্রীয় নিরাপত্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রামপুরহাট কাণ্ডের তদন্ত শুরু করে দিল সিবিআই। আজই রামপুরহাট কাণ্ডে বয়ান সংগ্রহ করবেন তাঁরা। এদিকে রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকদের কেন্দ্রীয় নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ানদেরষ তদন্তের স্বার্থে যেখানে সিবিআই আধিকারীকরা যাবেন সেখানে তাঁের সঙ্গে যাবেন সিআরপিএফে নিরাপত্তারক্ষীরা।

সিসিটিভি ফুেটজ তলব

সিসিটিভি ফুেটজ তলব

এদিকে হাইকোর্ট আগেই রাজ্যপুলিশকে নির্দেশ দিয়েছে রামপুরহাট কাণ্ডের এফআইআপ থেকে শুরু করে কেস ডায়রি, যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। রাজ্য সরকার গঠিত সিট আর তদন্ত করবে না বলে জানিেয়ছে হাইকোর্ট। এমনকী এখনও পর্যন্ত যতজনকে গ্রেফতার করা হয়েছে সকলকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মতই রাজ্য পুলিশকে কাজ করতে হচ্ছে। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিরোধীরা।

৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব

৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব

কলকাতা হাইকোর্ট সিবিআইকে রামপুরহাট কাণ্ডের তদন্তের নির্দেশ দিলেও সেটা আদালতের নজরদারিেত হবে বলে জানিয়েছে। অর্থাৎ সিবিআইয়ের উপরেও চাপ থাকছে একটা। সেই সঙ্গে ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। কাদেই হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করতে রাজি হয়নি সিবিআই আধিকারীকরা। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যপুলিশের কাছ থেকে সিসিটিভি রিপোর্ট চেয়েছেন তদন্তকারীরা। আজই তাপা বয়ান রেকর্ড করবে। তার জন্য রামপুরহাট হাসপাতালে পৌঁছে গিয়েছেন তাঁরা।

সিআরপিএফ জওয়ানের নিরাপত্তা

সিআরপিএফ জওয়ানের নিরাপত্তা

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীকদের নিরাপত্তায় মোতায়েন থাকছে সিআরপিএণ জওয়ান। ৩৫ জন সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ১ প্ল্যাটুক সিআরপিএফ জওয়ান মোতায়েন রয়েছে। গতকাল থেকেই বগটুই গ্রামে সেকারণে স্থায়ী ভাবে বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্গাপুরে সিআরপিএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের এই নিরাপত্তার কাজে পাঠানো হয়েছে। আরও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হলে তা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+