রামপুরহাট-কাণ্ডে সিবিআই তলব এসডিপিওকে, বলির পাঁঠা করা হয়েছে! বিস্ফোরক আনারুল

রামপুরহাট-কাণ্ডে সিবিআই তলব এসডিপিওকে, বলির পাঁঠা করা হয়েছে! বিস্ফোরক আনারুল

রামপুরহাট-কাণ্ডর একেবারে সুত্রে পৌঁছতে মরিয়া সিবিআই! ইতিমধ্যে বগটুই গ্রামে পুড়ে যাওয়া ঘরগুলি থেকে নমুনা সংগ্রহ করেছে। বিশেষ ল্যাবে সমস্ত নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে মুহূর্তের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, রাজ্য পুলিশের হাতে বেশ কয়েকজন ধৃতকেও নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। দফায় দফায় তাঁদেরকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এসডিপিওকে তলব করা হয়েছে

এসডিপিওকে তলব করা হয়েছে

অন্যদিকে রামপুরহাটের এসডিপিওকে তলব করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে ঘটনার পরেই ঘটনাস্থলে সবার আগে পৌঁছন এসডিপিও। কি হয়েছিল ঘটনার সময়ে সে বিষয়ে তাঁর কাছ থেকেই জানতে চান সিবিআই আধিকারিকরা। আর সেই কারণেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সুত্রের খবর। ঘটনার পরেই যদিও এসডিপিওকে সাসপেন্ড করা হয়েছে।

বগটুই গ্রামে গিয়েছে সিবিআইয়ের একটি দল

বগটুই গ্রামে গিয়েছে সিবিআইয়ের একটি দল

অন্যদিকে আজ সোমবার ফের একবার বগটুই গ্রামে গিয়েছে সিবিআইয়ের একটি দল। প্রদীপ শেখেরর বাড়ি'তে এদিন সকালেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। অন্যদিকে রামপুরহাট হাসপাতালেও এদিন যান তাঁরা। এই মুহূর্তে বেশ কয়েকজন সেখানে চিকিৎসাধীন। যদিও এর মধ্যে এদিন সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও চারজন চিকিৎসাধীন। তাঁদের কাছে কিছু তথ্য পাওয়া যায় কিনা সে বিষয়ে জানতেই তদন্তকারীরা হাসপাতালে যান বলে জানা যাচ্ছে।

সুত্রে পৌঁছতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই

সুত্রে পৌঁছতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই

অন্যদিকে একটি বগটুই গ্রামে গেলেও অন্য একটি সিবিআইয়ের দল সাঁইথিয়ার বাতাসপুরে যায়। ঘটনার পরেই বহু মানুষ ঘর ছাড়া। প্রাণে বাঁচতে বাতাসপরে গিয়ে অনেকেই গা ঢাকা দিয়েছেন। সেখানে গিয়ে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে চান তদন্তকারীরা। সেই কারণেই এহেন অভিযান বলে জানা যাচ্ছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের একেবারে সুত্রে পৌঁছতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই কারণে এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের জেরা করাটা প্রয়োজন বলে জানা গিয়েছে। আর সেই কারণে ঘটনার দিন কারা এই ঘটনার উপস্থিত ছিলেন কারা? খুঁজছে সিবিআই।

ভেঙে পড়েছেন আনারুল

ভেঙে পড়েছেন আনারুল

লাগাতার জেরার মুখে ভেঙে পড়েছেন আনারুল। গত কয়েক ঘন্টায় লাগাতার সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয় প্রভাবশালী তৃণমূল নেতাকে। যদিও সিবিআইকে আনারুল নাকি জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না তিনি। এমনকি তাঁকে বলির পাঁঠা করা হয়েছে বলেও অভিযোগ। আনারুল আরও জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই। আনামুলের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+