ভোট পরবর্তী হিংসায় নয়া মোড়! বিজেপি কর্মী খুনের মামলায় অনুব্রত মন্ডলকে তলব সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। বিধানসভা ভোটের পর পরেই ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারের খুন হন। আর সেই ঘটনায় সিবিআইয়ের নজরে অনুব্রত মন্ডল। কলকাতা হাইকোর্টের তদন্তে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্

ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। বিধানসভা ভোটের পর পরেই ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারের খুন হন। আর সেই ঘটনায় সিবিআইয়ের নজরে অনুব্রত মন্ডল। কলকাতা হাইকোর্টের তদন্তে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিজেপি কর্মী খুনের মামলায় অনুব্রত মন্ডলকে তলব সিবিআইয়ের

আর এরপরেই বিজেপি কর্মী খুনের ঘটনায় বীরভূমের বেতাজ বাদশা কেষ্টা মন্ডলকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। গত কয়েকদিন আগেই তাঁকে এই মামলায় তলব করা হয়।

সেই মতো আজ শুক্রবার বেলা ১২ টার মধ্যে অনুব্রত মন্ডলকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো সকাল থেকে প্রশ্ন সাজিয়ে অপেক্ষাও করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকি জেরা করার জন্যে সিবিআইয়ের তরফে একটি টিমও তৈরি করা হয় বলে খবর।

কিন্তু সিবিআইয়ের সঙ্গে অনুব্রত মন্ডল কোনও যোগাযোগ করেননি বলেই খবর। আর এরপরেই ফের একবার তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই। এমনটাই জানা গিয়েছে।

গত কয়েকমাস ধরে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের ঘটনাকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষকে দফায় দফায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও দলের ব্লক সভাপতি, সহ ব্লক সভাপতি সহ প্রভাবশালী তৃণমূল নেতাকেও জেরা করেছেন তদন্তকারীরা আধিকারিকরা।

এমনকি ইলামবাজারের একাধিক তৃণমূল পার্টি অফিসে গিয়েও দফায় দফায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। বিজেপি কর্মী খুনের ঘটনায় একাধিক তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, বেশ কিছু প্রমাণও তাঁরা হাতে পেয়েছেন। এমনটাই সিবিআই সুত্রের খবর।

শুধু তাই নয়, সুত্রে জানা যায়, খুনের মামলায় অনুব্রত মন্ডলের নামও তদন্তকারীরা পেয়েছেন। এমনকি বিজেপি কর্মী গৌরব সরকারের পরিবার একাধিকবার অনুব্রত মন্ডলের নাম জানিয়েছেন তদন্তে। আর সেই কারনেই তাঁকে জেরা করতে তলব বলেই সিবিআই সুত্রে জানা গিয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর তদন্তকারীরা কেষ্টার কাছ থেকে পেতে চান বলে জানা যাচ্ছে।

এখন দেখার শেষপর্যন্ত হেভিওয়েট এই খুনের মামলাতে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মন্ডল হন কিনা। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে নারাজ। তবে স্থানীয় এক বিজেপি নেতার মতে, আইন আইনের পথে চলবে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। গোয়েন্দারা মনে করলেন ডাকবেন। এতে কিছু বলার নেই।

তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে অনুব্রত মন্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+