বুধেই শেষ কেষ্টর জেল হেফাজতের মেয়াদ, বীরভূম পোক্ত প্রমাণের সন্ধানে CBI

বুধেই শেষ কেষ্টর জেল হেফাজতের মেয়াদ, বীরভূম পোক্ত প্রমাণের সন্ধানে CBI

আজই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। তার আগে ফের তৎপর সিবিআই। নিজাম প্যালেস থেকে সকাল সকাল রওনা হয়ে গিয়েছে সিবিআইয়ের বিশেষ টিম। সূত্রের খবর কেষ্টর জেল হেফাজতের মেয়াদ বজায় রাখতে শক্ত পোক্ত প্রমাণ সংগ্রহ করতে চাইছে সিবিআই। কয়েকদিন আগেই হঠাৎ করে তদন্তকারীরা হাজির হয়ে গিয়েছিলেন কেষ্টর বাড়িতে। সেখােন বেশ কিছুক্ষণ অনুব্রতর মেয়েকে জেরা করে তারা।

বোলপুরে সিবিআইয়ের স্পেশাল টিম

বোলপুরে সিবিআইয়ের স্পেশাল টিম

আজ ফের অনুব্রত কাণ্ডে তৎপর সিবিআই। নিজাম প্যালেস থেকে বোলপুরের পথে রওনা হয়েছে সিবিআইয়ের স্পেশাল টিম। সড়ক পথে তাঁরা বোলপুরে যাচ্ছেন। মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের জেরা করতেই তাঁরা বোলপুরে যাচ্ছে। কয়েকদিন আগেই কেষ্টর জ্যোতিষ থেকে শুরু করে হিসাব রক্ষককে জেরা করেছে সিবিআই। আবার অনুব্রত মণ্ডলের মেয়েকেও তাঁর বাড়িতে গিয়ে জেরা করেছে সিবিআইয়ের স্পেশাল টিম।

কেষ্টকে আগামীকাল আদালতে পেশ

কেষ্টকে আগামীকাল আদালতে পেশ

আগামীকালই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামীকালই তাঁকে ফের আদালতে পেশ করা হবে। তার আগে কীভাবে কেষ্টর বিরুদ্ধে পাকা পোক্ত প্রমাণ আদালতে পেশ করা যায় তা নিয়ে বিশেষ তৎপর সিবিআই। সেই পোক্ত প্রমাণের খোঁজেই মনে করা হচ্ছে বোলপুরে যাচ্ছে সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর আসানসোলেও যেতে পারেন তাঁরা। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে। আজ কাকে জেরা করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

কেষ্ট ছাড়াই গরুপাচার

কেষ্ট ছাড়াই গরুপাচার

অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন জেেল রয়েছেন। তারমধ্যেও চলছে গরুপাচার। গত কয়েকদিনে গরুপাচারের একাধিক গাড়ি আটক করেছে পুিলশ। কেষ্ট জেলে থাকতেও কীভাবে চলছে গরুপাচার তা নিয়ে ধন্ধে তদন্তকারীরা। ঝাড়খণ্ড হয়ে আসানসোলে ঢুকছে গরুপাচারের গাড়ি। সেখান থেকে দুর্গাপুর হয়ে সরাসরি চলে যাচ্ছে সীমান্তে। কাজেই এই গরুপাচারেরে নেপথ্যে কে তার অনুসন্ধান শুরু করেছে সিবিআই।

সায়গলের মা-স্ত্রীকে তলব

সায়গলের মা-স্ত্রীকে তলব

এদিকে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের মা ও স্ত্রীকে তলব করেছে ইডি। সায়গলের গ্রেফতারির পরেও বেশ কিছু বেনামি সম্পত্তি হস্তান্তর হয়েছে। সায়গলের মা ও স্ত্রীর নামে থাকা সম্পত্তি হস্তান্তর হয়েছে। একাধিক সম্পত্তি সায়গলের নামে কিনেছিলেন অনুব্রত। সেই বেনামি সম্পত্তির হদিশ পেতেই সায়গলের মা ও স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। যদিও এই নিয়ে হাইকোর্টে আবেদন জানাতে চলেছেন সায়গলের স্ত্রী ও মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+