তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে সিবিআই, তল্লাশি চলছে নলহাটির আশ্রমেও
সাতসকালে নিয়োগ দুর্নীতির তদন্তে বীরভূমের নলহাটি পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। শনিবার সকালে প্রাক্তন এই তৃণমূল নেতার বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়।
একই সঙ্গে প্রাক্তন এই তৃণমূল নেতার তৈরি আশ্রমেও পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এমনকি শিয়ালদহের বৈঠকখানা রোডে থাকা বিভাসের আরও একটি ফ্ল্যাটেও এই মুহূর্তে সিবিআই তল্লাশি চলছে।

অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে এদিন সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে অনেক দিন ধরেই বীরভূমের এই তৃণমূল নেতা তদন্তকারীদের র্যাডারে রয়েছে। এর আগে কয়েক দফাতে বিভাস অধিকারীকে জেরা করে ইডি। এমনকি তাঁর বৈঠকখানার ফ্ল্যাটেও চলে তল্লাশি। এবার সেখানেই পৌঁছে গেল সিবিআই। অন্যদিকে বিভাস চৌধুরীর নলহাটির বাড়ি এবং আশ্রমেও তল্লাশি চলছে।
জানা গিয়েছে, একটি ঘরে প্রাক্তন তৃণমূল নেতাকে বসানো হয়েছে। সেখানেই বেশ কয়েকজন তদন্তকারী তাঁকে জেরা করছেন বলে জানা গিয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের ভিত্তিতেই তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের মুখে বিভাস চক্রবর্তীর নাম সামনে আসে। আশ্রমের আড়ালে বেআইনি নিয়োগ কেলেঙ্কারি চলত বলেও অভিযোগ। এই সমস্ত বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আশ্রমের সমস্ত কাগজ এবং নথি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এমনকি আশ্রমের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এর আগে এক সাক্ষাৎকারে বিভাস চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি কোনও নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন।
এমনকি তদন্তে যদি আমার কোনও দোষ সামনে আসে। এমনকি চাকরি দিয়েছি বলে কোনও তালিকা খুঁজে পাওয়া যায় তাহলে আমি সারা জীবন জেলে থাকব বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। এরপরেও সিবিআই তল্লাশি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, প্রায় ২২ ঘন্টা কেটে গিয়েছে। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। তবে এই তল্লাশি অভিযান চলাকালীন ব্যবহারের দুটি ফোন পুকুরে ফেলে দিলেন বিধায়ক। কদিও সেগুলিকে উদ্ধার করতে পুকুরের জল ছেঁচে ফেলা হচ্ছে। সকালে নামানো হয়েছে আরও পাম্প।

Recommended Video
রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চলছে। রাতের অন্ধকারে আন্দি গ্রামে কাজে কিছুটা বিঘ্নিত ঘটে। অভিযোগ জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থতার কথা বলে শৌচালয়ে গিয়ে দুটো মোবাইল পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক।












Click it and Unblock the Notifications