ঠিক কীভাবে আগুন লাগল? খুঁজছে সিবিআই! আনামুলকে হেফাজতে নিতে শুরু প্রস্তুতি
কিন্তু সকালেই আরও একটি সিবিআইয়ের টিম বগটুই গ্রামে পৌঁছে যায়। ওই টিমের সদস্যরা সকাল থেকে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখেন একের পর এক পুড়ে যাওয়া বাড়ি। সিবিআইয়ের সঙ্গে ছিলেন ফরেন্সিক, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞ
একেবারে সরজমিনে নেমে তদন্ত শুরু করে দিল সিবিআই। শুক্রবার গভীর রাতে ৩০ জনের একটি টিম তারাপীঠ পৌঁছে যায়। ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে এই বিশাল টিম তৈরি করা হয়। শনিবার সকালে বিশেষ বৈঠকের পরেই ৩০ জনের টিম ভাগ করে কাজে নেমে পড়ে। একটি টিম যায় রামপুরহাট থানায়।

আরেকটি টিম পৌঁছে যায় বগটুই গ্রামে। এবং আরও একটি টিম গ্রামের বাইরে যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছেন তাঁদের কাছে পৌঁছে যায়।
তবে এদিন প্রথম যে টিমটি রামপুরহাট থানায় যায় সেই টিমটি লিড করে অখিলেশ সিং। থানায় ঢুকে প্রথমে রাজ্য পুলিশের কাছ থেকে কেস ডায়েরি এফআইআর সংগ্রহ করে সিবিআই। আর এরপর পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেখানে ছিলেন বীরভুমের অতিরিপ্ত পুলিশ সুপারও।
West Bengal | A 15-member CBI team including CFSL experts from Delhi led by (DIG) ranked officer joins the Rampurahat, #Birbhum killing case. The case is monitored by Joint Director-level officer.
— ANI (@ANI) March 26, 2022
অন্যদিকে সিটের হাত থেকে আনুষ্ঠানিক ভাবে কেস ডায়েরি-সহ মামলার সব নথি নিজেদের হাতে তুলে নেওয়ার পরই বগটুইয়ে পৌঁছে যান অখিলেশ। অন্যদিকে আরও একটি টিম রামপুরহাট আদালতে পৌঁছে যায়। হাইকোর্টের নির্দেশে তাঁরা যে তদন্ত করছেন এই ঘটনা সে বিষয়ে তথ্য জানান।
কিন্তু সকালেই আরও একটি সিবিআইয়ের টিম বগটুই গ্রামে পৌঁছে যায়। ওই টিমের সদস্যরা সকাল থেকে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখেন একের পর এক পুড়ে যাওয়া বাড়ি। সিবিআইয়ের সঙ্গে ছিলেন ফরেন্সিক, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা।
West Bengal | CBI team led by DIG Akhilesh Singh along with CFSL team reaches Rampurhat village to investigate #Birbhum violence case pic.twitter.com/dYFaN4MZyr
— ANI (@ANI) March 26, 2022
অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে গোটা এলাকা পরীক্ষা করা হয়। তোলা হয় ছবি। মূলত কখন আগুন লেগেছে। এর আগে কি হয়েছিল। সমস্ত বিষয় পরীক্ষা করা হয় বিশেষ যন্ত্রের সাহায্যে। এরপর নিজস্ব ল্যাবে সমস্ত কিছু পরীক্ষা হবে।
অন্যদিকে অখিলেশ সিং নিজে সরজমিনে নেমে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন গোটা এলাকা। এমনকি স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন। ঘটনার দিন ঠিক কি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানতে চান। কীভাবে আগুন লাগল তাও জানার চেষ্টা সিবিআইয়ের। তবে সিবিআই সুত্রের খবর, পুলিশ এবং দমকলের ভূমিকা এই ঘটনায় যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সিবিআই।
যদিও ইতিমধ্যে রামপুরহাট হত্যাকাণ্ডে দমকলের থেকেও রিপোর্ট নিয়েছে সিবিআই। এমনকি ঘটনার রাতে দমকলের কোন সদস্যরা আগুন নেভানোর জন্যে ঘটনাস্থলে গিয়েছিলেন সে সংক্রান্ত একটি তালিকা তৈরি করছে সিবিআই।
অন্যদিকে খুব শিঘ্রই প্রভাবশালী তৃণমূল নেতা আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে সিবিআই। এমনকি সিটের হাতে ধৃতদেরও নিজেদের হেফাজতে নেবে সিবিআই। আর তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। সিবিআই সুত্রে খবর, আপাতত বীরভুমে কয়েকদিনের জন্যে ঘাঁটি তৈরি করবেন সিবিআই আধিকারিকরা। রাজ্য পুলিশের তরফে সবরকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে ইতিমধ্যে।












Click it and Unblock the Notifications