ফের কেষ্টকে নিয়ে তৎপরতা সিবিআইয়ের, এবার টার্গেটে অনুব্রতর দিদির বাড়ি

ফের কেষ্টকে নিয়ে তৎপরতা সিবিআইয়ের, এবার টার্গেটে অনুব্রতর দিদির বাড়ি

গরুপাচার কাণ্ডের তদন্তে ফের সিবিআই তৎপরতা শুরু হয়েছে বোলপুরে। মঙ্গলবার হঠাৎই বোলপুরে অনুব্রত মণ্ডলের দিদির বাড়িতে হানা দেয় সিবিআই। শিবানী ঘোষের বাড়িতে সিবিআই দুপুর থেকে তল্লাশি শুরু করেছে। বীরভূমের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষের মা শিবানী ঘোষ। তাঁর নামে বিপুল সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে।

ফের কেষ্টকে নিয়ে তৎপরতা সিবিআইয়ের, এবার টার্গেটে অনুব্রতর দিদির বাড়ি

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ টিএমসি নেতা অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধনাাগারে রয়েছেন তিিন। তারই মাঝে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। পুজোর পর এই প্রথম নতুন করে গরুপাচার কাণ্ডে তৎপরতা শুরু করেছে সিবিআই। দুপুর সাড়ে ১২টা নাগাদ বোলপুরের পূর্বপল্লির গেস্ট হাউসে সিবিআই অস্থায়ী ক্যাম্পটি কলকাতা থেকে হাজির হয়েছিলেন সিবিআইয়ের আধিকারীকরা। তারপরেই দুপুরে তাঁরা এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে ডেকে পাঠান। তাঁর কাছে বেশ কিছু কাগজের নথি দেখতে চান তাঁরা।

পূর্বপল্লির অস্থায়ী ক্যাম্পে এদিন হাজিরা দিতে দেখা গিয়েছে টিএমসির জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানও।
গরুপাচার কাণ্ডে তাঁর যোগ রয়েছে এই অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল। তারপরেই তদন্তকারীরা বেরিয়ে যান বোলপুরে অনুব্রত মণ্ডলের দিদির বাড়িতে। তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। গরুপাচার কাণ্ডে কেষ্টর যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে তাতে শিবানী ঘোষের নামও রয়েছে। শিবানী ঘোষের নামে একাধিক রাইসমিল রয়েছে বোলপুরে। শিবানী ঘোষের স্বামী দাবি করেছিলেন তিনি এসবের কিছুই জানেন না।

এদিকে আজই ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল। নিজেদের হেফাজতে নিেয় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চেয়েছিল সিবিআই। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআই.ের আর্জি খারিজ করে দেয়। কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ বহাল রেখেছে শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+