রামপুরহাটে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজের সন্ধান, লালন শেখের বাড়ির সিসিটিভি-তে নজর সিবিআইয়ের

রামপুরহাটে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজের সন্ধান, লালন শেখের বাড়ির সিসিটিভি-তে নজর সিবিআইয়ের

বগটুই গ্রামে সেদিন কীভাবে ঘটেছিল গণহত্যা তার ভিডিও ফুটেজ হাতে আসতে পারে সিবিআইয়ের। লালন শেখের বাড়ির সিসিটিভি ফুেটজে থাকতে পারে ক্লু। বৃহস্পতিবার সকালে আনারুল শেখের শাগরেদ লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকেছিলেন সিবিআইয়ের আধিকারীকরা। সেখানেই সিসিটিভি-র সন্ধান পান তাঁরা। সেখান থেকেই অনুমান করা হচ্ছে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া যেতে পারে সেখানে।

ভিডিও ক্লু হাতে পাওয়ার সম্ভাবনা

ভিডিও ক্লু হাতে পাওয়ার সম্ভাবনা

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত অনারুল হোসেনের শাগরেদ লালন শেখকে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। ভাদু শেখের বাড়ির পিছনেই রয়েছে লালন শেখের বাড়ি। েসখানে সিসিটিভিও লাগানো রয়েছে। মোট ২টি সিসিটিভি বাড়িটিতে লাগানো রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনার দিন ঠিক কি হয়েছিল এই সিসিটিভি ক্যামেরা ধরা পড়তে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ফটিক শেখের বাড়ির দিকে মুখ করে লাগানো ছিল ক্যামেরা গুলি। এই ফটিক শেখের বাড়িতেও সেদিন আগুন দেওয়া হয়েছিল। ঘটনায় মারা গিয়েছিলেন ফটিক শেখের স্ত্রী মিনা বেগম। তিনি মৃত্যুর আগে জানিয়ে গিয়েছিলেন তাঁকে কুপিয়ে গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

লালন শেখের বাড়ি সিল

লালন শেখের বাড়ি সিল

লালন শেখের বাড়ির ৮ থেকে ১০ মিটারের মধ্যেই রয়েছে ফটিক শেখের বাড়িতে। সেই অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল। কারা ঘটিয়েছিল এই ঘটনা তা সিসিটিভি ফুটেজে ধরা পড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের। কারা ফটিক শেখের বাড়িতে আগুন লাগিয়েছিল তাঁদের একটা খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিও ফুটেজে। এদিলে লালন শেখের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালানোর পর সেটা সিল করে দেওয়া হয়েছে। এদিকে এই সিসিটিভি এতদিন পর দেখা গিয়েছে। তার আগেই লালনের অনুগামীরা সেটা নষ্ট করে দিয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়ে যাচ্ছে।

নজরে আনারুলের মোবাইল ফোন

নজরে আনারুলের মোবাইল ফোন

এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আনারুল শেখকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। আনারুল প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে জানা যায় আনারুলের নির্দেশেই বোমা মারা হয়েছিল। তারপর থেকেই আনারুলের দুই শাগরেদ লালন এবং জাহাঙ্গীরের খোঁজ করছে সিবিআই। একাধিক জায়গায় হানাও দেওয়া হয়েছে। আনারুলের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন আনারুলকে ফোন করেছিল এবং আনারুল কাকে ফোন করেছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+