কেষ্টর বাড়ির কাছের ব্যাঙ্কে হানা তদন্তকারীদের! শান্তিনিকেতনে বৈঠকে সিবিআই

বুধবার সকালেই সুকন্যা মন্ডলকে জেরা করতে অনুব্রত মন্ডলের বাড়ি পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারীরা। কিন্তু তদন্তকারীদের সুকন্যা ফিরিয়ে দেন বলেই খবর। তদন্তকারীদের অনুব্রত কন্যা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, মানসিক ভাবে তিনি ঠিক নেই।

বাবা'র মতোই তদন্তে অসহযোগিতা করছেন মেয়েও! বুধবার সকালেই সুকন্যা মন্ডলকে জেরা করতে অনুব্রত মন্ডলের বাড়ি পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারীরা। কিন্তু তদন্তকারীদের সুকন্যা ফিরিয়ে দেন বলেই খবর। তদন্তকারীদের অনুব্রত কন্যা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, মানসিক ভাবে তিনি ঠিক নেই।

গত কয়েকদিন আগেই তাঁর মা মারা গিয়েছেন। বাবাও হেফাজতে রয়েছেন। ফলে এই মুহূর্তে কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বলে তদন্তকারীদের জানান সুকন্যা।

আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে সিবিআই

আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে সিবিআই

কার্যত মিনিট দশেকের মধ্যেই বোলপুরের বাড়ি ছেড়ে তদন্তকারীরা বেরিয়ে যান বলে জানা যাচ্ছে। তবে অনুব্রত মন্ডলের বাড়ি ছাড়ার আগে সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এরপরেই সম্ভবত আসানসোল আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে সিবিআইয়ের একটি টিম। মনে করা হচ্ছে, এই বিষয়ে আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই। আসানসোল আদালত থেকে ওয়ারেন্ট নিয়ে সম্ভবত অনুব্রত মন্ডলের বাড়িতে তল্লাশি চালাতে পারে সিবিআই। বাড়িতেই বেশ কিছু নথি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে সিবিআই

বৈঠকে সিবিআই

অন্যদিকে শান্তিনিকেতনে সিবিআইয়ের একটি টিম বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। মূলত দিল্লির আধিকারিকদের সঙ্গেও ওই টিমের সদস্যরা বৈঠক করছেন বলে খবর। মূলত রণকৌশল কি হবে তা নিয়েই এদিন আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আদালত থেকে তল্লাশি চালাতে ওয়ারেন্ট পেলে কীভাবে তল্লাশি চলবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। অনুব্রত কন্যাকেও কোন কোন প্রশ্নের ভিত্তিতে জেরা করা হতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

ব্যাঙ্কে হানা দেন সিবিআই আধিকারিকরা।

ব্যাঙ্কে হানা দেন সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কে হানা দেন সিবিআই আধিকারিকরা। বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছেই একেবারে ওই ব্যাঙ্কটি। ওই ব্যাঙ্কে বেশ কিছুক্ষণ সময় কাটান তদন্তকারীরা। কথা বলেন ব্যাঙ্ক কর্মচারীদের সঙ্গে। এমনকি ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গেও সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ কথা বলেন। তবে কি কথা হয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। এমনকি কীসের খোঁজে এই ব্যাঙ্কে সিবিআই আধিকারিকরা যান তা এখনও জানা যায়নি।

ব্যাপক সম্পত্তির খোঁজ

ব্যাপক সম্পত্তির খোঁজ

অনুব্রত মন্ডলের মেয়ের নামে বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সুকন্যার না্মে দুটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। এমনকি ১০ টি দলিল মিলেছে। এছাড়াও আরও ক্ষেত্রে নাম রয়েছে অনুব্রত কন্যার। এই বিপুল সম্পত্তির উৎস কি? তা নিয়েই সম্ভবত জেরা করা হতে পারে অনুব্রত কন্যাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+