সায়গলকে আদালতে পেশের আগে কোমর কষছে সিবিআই, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা

সায়গলকে আদালতে পেশের আগে কোমর কষছে সিবিআই, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা

গরুপাচার কাণ্ডের তদন্তে সিবিআই তৎপরতা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে জেরা করতে শুরু করেছে সিবিআই। আগামীকাল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে পেশ করবে সিবিআই। তার আগে এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। আজই কলকাতা থেকে বোলপুরে পৌঁছেছে সিবিআইয়ের তিন অফিসার। তাঁকা রাজীব ভট্টাচার্যকে জেরা করছে।

 অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা

গরুপাচার কাণ্ডের তদন্তে ফের তৎপর সিবিআই। বুধবার সকালেই নিজাম প্যালেস থেেক বোলপুরে পৌঁছেছিলেন সিবিআইয়ের চার আধিকারীক। আগেই তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। শুধু বীরভূমেই চারটি চাল কল রয়েছে তাঁর। সিবিআই নির্ধারিত সময়েই বোলপুরের শান্তিনিকেতনে রতনপল্লীর গেস্ট হাউসে উপস্থিত হয়ে গিয়েছিলেন তিনি।

অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এমনই জানতে পেরেছেন সিবিআই আধিকারীকরা। কত টাকার লেনদেন হত অনু্ব্রত মণ্ডলের সঙ্গে তা জানতেই এই জেরা বলে মনে করা হচ্ছে। সিবিআই অফিসারা আরও বেশি করে কেষ্টর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে তৎপর হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য আগামীকালেই ফের আদালকে পেশে করা হবে। তার আগে প্রমাণ সংগ্রহ করতেই তৎপর হয়ে উঠেছে সিবিআই। প্রাথমিক ভাবে এমনটাই মনে করা হচ্ছে।

এর আগে বুধবার সকালে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আরও ছয় জনের বাড়িতে তল্লাশি চািলয়েছে সিবিআই অফিসাররা। বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করে তাকে জেরা করেছে সিবিআই অফিসাররা। অনুব্রত ঘনিষ্ঠ সিভিল কনট্র্যাক্টর সুজিত দে-র বাড়িতেও তল্লািশ চালিয়েছে তারা। অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীশ কোঠারির বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে। সেই সময় কেষ্ট ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে জেরা করেছে তদন্ত কারীরা। এদিন কেষ্টর আর্থিক েলনদেনের হিসেব জানতে ব্যাঙ্কের অফিসারদের তলব করেছিল সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+