মাসে বেতন ১০০০ টাকা, কেষ্টর পরিচারকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার হদিশ

গরু পাচারের টাকা পরিচারকের অ্যাকাউন্টে জমা করে রাখতেন অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলের গরুপাচারের টাকা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। তদন্তকারীরা জানতে পেরেছেন তাঁর বাড়ির পরিচারকের অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল টাকার লেনদেন হয়েছে। কেষ্টর বাড়ির পরিচারক বিজয় রজকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ১০০০ টাকা বেতন নিয়ে কীভাবে তাঁর অ্যাকাউন্টে এই বিপুল পরিমান টাকা এলো তার অনুসন্ধান শুরু করেছে সিবিআই।

কেষ্টর পরিচারকের অ্যাকাউন্টে বিপুল টাকা

কেষ্টর পরিচারকের অ্যাকাউন্টে বিপুল টাকা

এবার অনুব্রত মণ্ডলের পরিচারকের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সিউ়ড়িতে সমবায় ব্যাঙ্কে যে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। তার অনুসন্ধানে গিয়ে অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের একটি অ্যাকাউন্টের সন্ধান পান তাঁরা। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ১০০০ টাকার বেতনভুক্ত একজন পরিচারকের অ্যাকাউন্টে কীভাবে এত টাকা এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।

অ্যাকাউন্ট ফ্রিজ

অ্যাকাউন্ট ফ্রিজ

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের পরিচার বিজয় রজকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা। সেই অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকার লেনদেন করা হয়েছে। গরুপাচারের টাকাই এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কারা কারা এই টাকা নিতেন এবং কোথায় সেই টাকা গুলি যেত সেটাকে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান পরিচারকের পরিচয় পত্র দিয়ে এই অ্যাকাউন্ট খুলে গরু পাচারের টাকা লেনদেন করা হত। এবং কেষ্টর নির্দেশেই সেটা হত।

একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ

একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ

এর আগে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন সিউড়ি সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারীরা যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছিল। যাঁদের নামে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে তাঁরা কেউ জানেন না তাঁদের নামে রয়েছে অ্যাকাউন্ট। পঞ্চায়েত অফিসে আধার কার্ড জমা দিয়েছিলেন তাঁরা। সেই আধারকার্ড দেখিয়েই অ্যাকাউন্টগুলি খোলা হয় বলে মনে করা হচ্ছে।

অসুস্থ কেষ্ট

অসুস্থ কেষ্ট

এদিকে জেলে অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল তাঁর শারীরিক পরীক্ষার জন্য জেলে গিয়েছিল চিকিৎসকের দল। অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাঁরা। অনেকটা ওজন কমে গিয়েছে কেষ্টর। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। গ্রেফতারির আগে একাধিকবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে দেখা গিয়েছে তাঁকে। জেলে থাকার পরেও বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। গতকাল আবারও তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+