ষষ্ঠ লটারির খোঁজ পেল সিবিআই! ৫০ লক্ষের রহস্য ভেদে অনুব্রতকে জেরা করতে জেলে গোয়েন্দারা

একের পর এক লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠরা। নতুন করে আরও একটি লটারির পাওয়ার খোঁজ সামনে আসছে। আর এই বিষয়ে জেরা করতেই আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। আজ শনিবার সিবিআইয়ের দুই আধিকারিক আসানসোল জেলে ইতিম

একের পর এক লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠরা। নতুন করে আরও একটি লটারির পাওয়ার খোঁজ সামনে আসছে। আর এই বিষয়ে জেরা করতেই আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। আজ শনিবার সিবিআইয়ের দুই আধিকারিক আসানসোল জেলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। শুরু হয়েছে জেরা পর্বও।

লটারির পাশাপাশি গরু পাচারেরও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এউ সমস্ত বিষয়েও অনুব্রত মণ্ডলকে আজ জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গত কয়েকদিন আগেই গ্রেফতার করেছে ইডি। দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। আগামী মঙ্গলবার দিল্লিতে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন কি হবে সেদিকে তাকিয়েই সবাই। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি।

বেতাজ বাদশার অস্বস্তি বাড়তে চলেছে

বেতাজ বাদশার অস্বস্তি বাড়তে চলেছে

ফলে নতুন করে বীরভূম তৃণমূলের বেতাজ বাদশার অস্বস্তি বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের ষষ্ঠ লটারির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। চাঞ্চল্যকর ভাবে ওই লটারি প্রাপকের তালিকাতে এনামুল হক রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এই এনামুল হকই গরু পাচার মামলার মূল অভিযুক্ত। ফলে হঠাত করে তাঁর নাম উঠে আসাটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন

৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন

জানা যাচ্ছে, ২০১৭ সালে লটারিতে ৫০ লক্ষ টাকা লটারি জিতেছিলেন এনামুল। এই বিষয়ে এনামুলের ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিস্তারিত খোঁজ চালাতেই চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, বারবার এভাবে লটারি জেতাটা শুধুই কি কাকত্যালিয় নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সেটাই গভীরে গিয়ে এবার জানার চেষ্টা করছে সিবিআই। তবে তদন্তকারীদের মতে, কালো টাকা সাদা করতেই সম্ভবত লটারির সাহায্য অনুব্রত মণ্ডল নিয়ে থাকতে পারেন। এমনকি এই টাকার সঙ্গে গরু পাচারের যোগ রয়েছে বলেও মনে করছে সিবিআই।

লটারি জেতার তথ্য সামনে

লটারি জেতার তথ্য সামনে

ইতিমধ্যে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের লটারি জেতার তথ্য সামনে এসেছে। একবার নয়, অন্তত পাঁচবার লটারি তাঁরা জিতেছেন বলে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসেছে। সিবিআই বলছে, অনুব্রত-কন্যা সুকন্যা অন্তত তিনবার লটারি জিতেছে। আর সেই মূল্য অন্তত এক কোটি টাকা বলেই মত তদন্তকারীদের। অন্যদিকে অনুব্রত মণ্ডল ২ বারে ১ কোটি ১০ লক্ষ টাকা লটারি জিতেছেন বলে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। আর এরপরেই আজ শনিবার তৃণমূল নেতাকে জেরা করতে জেলে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+