কোটি টাকার ঘর-বাড়ি-জমি, কেষ্টর দেহরক্ষীর সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করল CBI
বীরভূমের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন সায়গল হোসেন। তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব দিল সিবিআই। ঘর-জমি-ফ্ল্যাট কি নেই। ১ কোটি টাকার সম্পত্তি সায়গল হোসেনের নামে পাওয়া গিয়েছে।
আদালতে সিজার লিস্টে সায়গল হোসেনের কোটি টাকার সম্পত্তির হিসেব দিয়েছে সিবিআই। সেই তালিকায়
মধ্যে সাত টি জমির হদিশ রয়েছে। এই সাতটি জমির মধ্যে একটি সিউড়ি বাকি ছয়টি ডোমকলে পাওয়া গেছে । যার বাজার মূল্য দেখানো হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।

যদিও সিবিআই এর দাবি এর মূল্য কম করে দেখানো হয়েছে । জমিগুলি সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দকার ও সায়গলের মা লতিফা খাতুনের নামে আছে বলে সিজার লিস্টে উল্লেখ করেছে সিবিআই । শুধুমাত্র জমি নয় সায়গলের স্ত্রীর নামে আরো তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

ওই তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৩৫ লক্ষ টাকা রয়েছে বলে সিবিআই আদালতে জানিয়েছে । অ্যাকাউন্ট গুলি ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে । এছাড়াও ডোমকলে একটি ইঁটভাটা, সিউড়িতে পাথর খাদানের জন্য জমি , ইলামবাজারে একটি পেট্রল পাম্পের হদিশ পেয়েছে সিবিআই । কিন্তু কোনটাই সায়গলের নামে নেই ।

এদিকে আজ ফের অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। কিন্তু প্রভাবশালী তত্বে সেই আর্জি খারিজ হয়ে যায়। অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে আশঙ্কা প্রকাশ করে ইডি। তারপরেই তার জামিন খারিজ হয়ে যায়। আপাতত দিল্লির তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল। এমকী তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে তিহাড় জেলে রাখা হয়েছে। সায়গল হোসেনও তিহাড় জেলে বন্দি রয়েছেন।












Click it and Unblock the Notifications