রাজ্যের তদন্তে আস্থা নেই, বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের তদন্তে আস্থা নেই, বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুই ঘটনার তদন্তে আর রাজ্য সরকার করবে না সিবিআই তদন্ত হবে। হাইকোর্টের নজরদারিতে হবে তদন্ত। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। রাজ্যের গঠিত সিটের তদন্ত আর গ্রহনযোগ্য হবে না। নন্দীগ্রামের পর এই প্রথম রাজ্যের কোনও ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল।

সিবিআই তদন্তের নির্দেশ

সিবিআই তদন্তের নির্দেশ

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। শেষ পর্যন্ত আবেদনকারীদের দাবি মেনেই বগটুইকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত হবে। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকারের তৈরি সিট ঘটনার তদন্ত আর করবে না এমনকি সিবিআইয়ের তদন্তকারীরা সেখানে যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে কলকতা হাইকোর্ট। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটিতে কোনও আস্থা নেই আদালতের। সিটতে সব কাগজ পত্র সিবিআইকে জমা দিতে বলা হয়েছে।

রাজ্যের তদন্তে আস্থা নেই

রাজ্যের তদন্তে আস্থা নেই

রায়দানের আগে হাইকোর্ট জানিয়েছে, মানুষ সিবিআই তদন্ত চাইছে। এই নারকীয় হত্যাকাণ্ডে নিয়ে মানুষের দাবিকেই মান্যতা দেয় প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার েকস ডায়রি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। পুলিশ হেফাজতে যে আসামিরা রয়েছেন অর্থাৎ আনারুল সহ যতজন ধৃত রয়েছেন তাঁদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সিটের নেতৃত্বে থাকা জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। আবেদন কারীরা অভিযোগ করেছিলেন তথ্য প্রমাণ ধামা চাপা দিতেই জ্ঞানবন্ত সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হাইকোর্ট গভীরভাবে পর্যবেক্ষণ করার পরেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কী জানাল আদালত

কী জানাল আদালত

বগটুই মামলার রায়দানে আদালত জানিয়েছে, বিচার এবং সমাজে প্রতি ন্যায়ের কারণে স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেকথা মাথায় রেখে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মামলায় আর রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না। সিবিআইকে সহযোগিতা করতে হবে রাজ্যকে। এর আগে নন্দীগ্রামের ঘটনার এক দিনের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেসময় ক্ষমতায় ছিল বামেরা। তারপরে বগটুই ঘটনার এক দিনের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। এবার ক্ষমতায় রয়েছেন নন্দীগ্রামের ঘটনার সিবিআই তদন্ত দাবিকারী তৃণমূল কংগ্রেস।

আজ যাচ্ছে ফরেন্সিক দল

আজ যাচ্ছে ফরেন্সিক দল

আদালতের নির্দেশেই আজ বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। এর আগে এই মামলাতেই কলকাতা হাইকোর্ট বগটুই গ্রামে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল। সেটা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। তারপরেই কেন্দ্রীয় ফরেন্সিক দল গিয়ে সেখানে নমুনা সংগ্রহ করবে বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই কেন্দ্রীয় ফরেন্সিক দল সেখানে যাচ্ছেন। বগটুই গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+