ঘণ্টা খানেক তল্লাশির পর অনুব্রত যোগে আটক টিএমসি কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

ঘণ্টা খানেক তল্লাশির পর অনুব্রত যোগে আটক টিএমসি কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের টিএমসি কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। ঘণ্টা খানেক তল্লাশি চালানোর পর তাঁর বাড়ি থেকে আটক করা হয়। কেষ্টর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বাড়িতেও চলছে তল্লাশি।

আটক টিএমসি কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

বোলপুরে ফের তৎপর সিবিআই। বোলপুরের ৬ জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রায় ঘণ্টা খানেক তল্লাশি চালানোর পর অনুব্রত ঘনিষ্ঠ টিএমসি কাউন্সিলরকে আটক করেছে সিবিআই। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করল সিবিআই। এলাকায় মুন বলেই পরিচিত তিিন। অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। কেষ্টর বাড়িতে প্রতিনিয়ত যোগাযোগ ছিল তাঁর। অনুব্রতর বেনামি সম্পত্তির হদিশ জানতে পারেন বিশ্বজ্যোতি এমনই মনে করছে সিবিআই।

অনুব্রত ঘণিষ্ঠ আরও তিন কাউন্সিলরের বাড়িত তল্লাশি চালাচ্ছে সিবিআই। সাত সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। তার মধ্য বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েেছন আরও তিন কাউন্সিলর। অনুব্রত মণ্ডলের পাশের পাড়ায় সুজিত দের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়া তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই সূত্রে তল্লাশি বলে মনে করা হচ্ছে।

বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরেই তাঁকে জেরা করে সিবিআই। আয়কর সংক্রান্ত একাধিক তথ্য জানতে চান তদন্তকারীরা। তারপরেই সুপার মার্কেটে কাউন্সিলরের সিএ-র দফতরে নিয়ে যাওয়া হয় কাউন্সিলরকে। সেখান থেকে ফের তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে খবর। বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো অনুব্রত মণ্ডলের। কেষ্টর একাধিক বেনামি সম্পত্তির হদিশ এইকাউন্সিলরের কাছে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। হার্ডওয়্যারের এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। এই ব্যবসায়ী সুজিত দের ব্যবসায় কেষ্ট টাকা লগ্নি করেছিলেন কিনা তা জানতেই তল্লাশি শুরু করেেছ সিবিআই। বিশ্বজ্যোতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের সিএ-র মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। মণীশ কোঠারিই অনুব্রত মণ্ডলের আয় ব্যােয়র সব হিসেব রাখতেন। এমনকী সায়গল হোসেনের সব আয় ব্যায়ের হিসেব রাখতেন। মণীশ কোঠারির গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রেখে মণীশ কোঠারির বাড়িতে ঢুকে চলছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+