পরিচারক আর মেয়ের গাড়ির চালকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, অনুব্রত কাণ্ডে নয়া তথ্য CBI-র হাতে

পরিচারক আর মেয়ের গাড়ির চালকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, অনুব্রত কাণ্ডে নয়া তথ্য CBI-র হাতে

গরুপাচারের লক্ষ লক্ষ টাকার লেনদেনে একাধিক বেআইনি অ্যাকাউন্ট ছাড়াও আরও পন্থা নিতেন কেষ্ট। সিবিআই দাবি করেছে অনুব্রত মণ্ডল তাঁর বাড়ির পরিচারক এবং মেয়ের গাড়ির চালকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন করতেন কেষ্ট। গরুপাচারের টাকা লেনদেন করার জন্যই তাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের।

কেষ্টর পরিচারক ও সুকন্যার গাড়ির চালককে তলব

কেষ্টর পরিচারক ও সুকন্যার গাড়ির চালককে তলব

গরুপাচার কাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিজয় রজক। তাঁেক মঙ্গলবার তলব করেছে সিবিআই। সেই সঙ্গে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফানকেও। সকাল ১১টায় তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের অ্যাকাউন্ট থেকে গরুপাচারের লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছেন কেষ্ট এমনই দাবি সিবিআইয়ের তদন্তকারীদের। এর আগে অনুব্রত মণ্ডলের বেআইনি লেনদেনের ঘটনায় তাঁর হিসেব রক্ষক মণীশ কোঠারিকে একাধিকবার দিল্লিতে ডেকে জেরা করা হয়েছে।

লক্ষ লক্ষ টাকা লেনদেন

লক্ষ লক্ষ টাকা লেনদেন

গরুপাচারের লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। অনুব্রত মণ্ডল তাঁর পরিচারক বিজয় রজকের অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার লেনদেন করেছেন এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এমনকী সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফানের অ্যাকাউন্ট থেকেই লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন সাধারণ কর্মচারী তারা। তাঁদের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এলো এবং কেন লক্ষ লক্ষ টাকা আবার তোলা হল তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই টাকা যে তাদের নয় তা স্পষ্ট। সেই সত্যতা যাচাইয়েই তাঁদের তলব করে জেরা করতে চাইছে সিবিআই।

কোথা থেকে এল লক্ষ লক্ষ টাকা

কোথা থেকে এল লক্ষ লক্ষ টাকা

অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিজয় রজয় লাভপুর কলেজের অশিক্ষক কর্মী। কয়েক হাজার টাকা বেতন পান তিনি। তাঁর অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এল এবং আবার সেই টাকা তোলা হল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোথা থেকে বিজয় রজক এই টাকা পেলেন তা জানতেই তলব করা হয়েছে তাঁকে। যদিও তদন্তকারীরা জানতে পেরেছেন অ্যাকাউন্ট তাঁদের নামে হলেও সেই অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতেন অনুব্রত মণ্ডল। গরু পাচারের বেআইনি টাকা পরিচারক বিজয় রজকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

স্ক্যানারে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক

স্ক্যানারে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক

িসবিআইয়ের স্ক্যানারে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের মেয়ের গাড়ির চালক তুফান মণ্ডল। সাধারণ গাড়ির চালকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন কীভাবে হল তা জানতেই মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে জেরা করতে চাইছে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন সাধারণ গাড়ির চালক হলেও তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে গরুপাচারের টাকার লেনদেন করতেন অনুব্রত মণ্ডল। সেকারণেই তুফানের অ্যাকাউন্ডে লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে। সেই সব টাকার তথ্য তারা জানতেন কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+