রামপুরহাট কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে সাসপেন্ড আইসি, তলব করলেন তদন্তকারীরা
রামপুরহাট কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে সাসপেন্ড আইসি, তলব করলেন তদন্তকারীরা
রামপুরহাট কাণ্ডের এবার সাসপেন্ডেড আইসিকে তলব করল সিবিআই। বগটুই কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়েছিল। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর আইসিকে জেরা করতে চাইছে। তাঁকে জেরা করে একাধিক তথ্য হাতে আসতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারীকরা। কেন তিনি ঘটনার দিন পুিলশ পাঠাননি তা নিয়েও প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা।

বগটুই কাণ্ডে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে সেকথা জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন পুলিশের কিছু ভুল ছিল। বগটুইটে পরিদর্শনে গিয়েও পুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। তৎপরতার সঙ্গে কাজ করতে না পারলে পুলিশে কাজ করতে হবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন রামপুরহাট আইসিকে সাসপেন্ড করার কথা। তারপর থেকেই সিবিআইয়ের নজরে রয়েছেন তিনি।
ইতিমধ্যেই বগটুই গ্রামে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে পৌঁছে গিয়েছেন সাসপেন্ডেড আইসি ত্রিদিব প্রামাণিককে। এর আগে এই ঘটনায় এসডিপিওকেও তলব করা হয়েছিল। তাঁকে গতকাল জেরা করেছে সিবিআই। এদিকে এই ঘটনায় অনুব্রত মণ্ডলের নামও জড়িয়ে পড়েছে। গতকাল বগটুই গ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নাজিমা বিবি। তাঁর স্বামী দাবি করেছেন তোলাবাজির টাকার বখরা নিয়ে প্রায়ই গণ্ডগোল লেগে থাকত এখানে। সেই টাকার ভাগ অনুব্রত মণ্ডলও পেতেন। এদিকে আবার সিবিআইয়ের জেরায় এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল হোসেন দাবি করেছেন অনুব্রত মণ্ডল তাঁকে ফাঁসিয়েছেন অনুব্রত মণ্ডল। ভাদু শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিবাদ ছিল।












Click it and Unblock the Notifications