মেয়ে সুকন্যাকে জেরা করতে ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই

গরু পাচার মামলাতে নয়া মোড়! ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। মূলত মেয়ে সুকন্যা মন্ডলকে জেরা করতেই সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। একজন মহিলা সিবিআই আধিকারিক ওই টিমে আছেন বল

গরু পাচার মামলাতে নয়া মোড়! ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। মূলত মেয়ে সুকন্যা মন্ডলকে জেরা করতেই সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। একজন মহিলা সিবিআই আধিকারিক ওই টিমে আছেন বলেও জানা যাচ্ছে।

একেবারে নোটিশ হাতে তদন্তকারীরা এদিন অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সূত্রে খবর, সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সে বিষয়েই জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

একাধিক নথি-সম্পতির হদিশ

একাধিক নথি-সম্পতির হদিশ

গত কয়েকদিন ধরেই একেবারে বোলপুর-বীরভুমে পড়ে থেকে তদন্ত করেন সিবিআই আধিকারিকরা। একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। সরকারি আধিকারিক থেকে শুরু করে একাধিক অনুব্রত ঘনিষ্ঠ নেতা এবং ব্যক্তিকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এমনকি অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে দফায় দফায় জেরা করেছে সিবিআই। সেখানে একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা। এমনকি একাধিক জমির দলিল পেয়েছেন আধিকারিকরা। এমনকি সুকন্যা মণ্ডলের নামে একাধিক কোম্পানি হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এবং সেই সংস্থার নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু কীভাবে এবং কেন কেনা হল এই বিপুল সম্পত্তি? সে বিষয়টিই জানতে চান তদন্তকারীরা।

‘ভোলে বোম রাইস মিল’ কীভাবে কেনা হল-

‘ভোলে বোম রাইস মিল’ কীভাবে কেনা হল-

বলে রাখা প্রয়োজন, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই তাঁর কেনা একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারীরা। যার অন্যতম অন্যতম 'ভোলে বোম রাইস মিল'। সেটিও মালিক হিসাবে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে বলেও সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। পাঁচ কোটি টাকা দিয়ে এই রাইস মিল কেনা হয়েছে বলেও খবর। ইতিমধ্যে চালকলের প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকে জেরা করেছেন তদন্তকারীরা। সূত্রে খবর, প্রভাবখাটিয়ে নাকি অনেক কম টাকাতে এই রাইস মিল কেনা হয়েছিল। সেখান থেকেও একাধিক নথি বাজেতাপ্ত করা হয়েছে বলেও খবর।

টাকার উৎস কি?

টাকার উৎস কি?

এর আগে সুকন্যা মণ্ডলকে জেরা করতে চেয়ে তাঁর বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখানে মনের অবস্থা ভালো নেই এই দোহাই দিয়ে তদন্তকারীদের ফিরিয়ে দেন অনুব্রত কন্যাকে। এদিন একেবারে আঁটসাঁট বেধেই সুকন্যাকে জেরা করতে পৌঁছন বলে খবর। মূলত এই বিপুল সম্পত্তি কীভাবে কেনা হয়েছিল সে বিষয়ে জেরা করা হচ্ছে সুকন্যাকে। তিনি একজন প্রাইমারি শিক্ষক। কোটি কোটি টাকার সম্পত্তি কোন টাকাতে কেনা হল? টাকা কোথা থেকে আসল। এমনকি সংস্থার কাজ কি এই সমস্ত বিষয়ে সুকন্যার কাজ থেকে জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। এমনটাই খবর। তবে তদন্তকারীরা মনে করছেন এই বিপুল সম্পত্তি কেনার পিছনে সম্ভবত গরু পাচারের টাকা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+