বগটুই-কাণ্ডে পলাতক বুলু শেখ অবশেষে সিবিআইয়ের জালে! আরও জট খুলবে রহস্যের?

বগটুই-কাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের। ঘটনার তদন্তে নেমে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তির নাম বুলু শেখ বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল সে। এমনকি কোনও ভাবেই ট্র্যাক করতে পা

বগটুই-কাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের। ঘটনার তদন্তে নেমে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তির নাম বুলু শেখ বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল সে। এমনকি কোনও ভাবেই ট্র্যাক করতে পারছিলেন না কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

বগটুই-কাণ্ডে পলাতক বুলু শেখ অবশেষে সিবিআইয়ের জালে!

অবশেষে সিবিআইয়ের জালে বুলু।

যদিও ঘটনায় মূল অভিযুক্ত কাজল শেখকে এখনও ধরতে পারিনি তদন্তকারী সংস্থা। তবে বুলুকে জেরা করে তাঁর খোঁজ পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। এমনটাই জানা যাচ্ছে। গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে মৃত্যু হয় ভাদু শেখের। তাঁকে বোমা মেরে খুন করা হয়। বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।

একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একেবারে অগ্নিদগ্ধ হয়ে ঘরেই একেবারে ঝলসে মৃত্যু হয় সাতজনের। এমনকি পরে আরও তিনজনের মৃত্যু হয়। সেই তালিকাতে একাধিক শিশু এবং মহিলা ছিল। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশ প্রশাসন। এমনকি তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়।

ঘটনাস্থলে ছুটে যেতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার নেয় সিবিআই। সেই মামলার তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এমনকি তদন্তে একাধিক বিষয় জানতে পারেন।

তেমন বিভিন্ন ফুটেজ এবং নথি ঘেটে এই বুলু শেখের খোঁজ পান তদন্তকারীরা। জানা যায়, ঘটনার দিনে বগটুই গ্রামে একের পর এক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। আর সেই কাজ করে ধৃত বুলু। যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। জানা যাচ্ছে, বুধবার রাতে পলাতক বুলু শেখকে গ্রেফতার করে সিবিআই।

আজ বৃহস্পতিবারই রামপুরহাট আদালতে তোলা হয় বুলুকে। ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে জেরা করে ঘটনার আরও সুত্র পৌঁছানোর চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+