বগটুই গণহত্যায় গ্রেফতার আরও সাত! ধৃতদের সঙ্গে প্রত্যক্ষ যোগ বলছে সিবিআই
বগটুই-কাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করল সিবিআই। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল এই সাতজন। গোপন সূত্রে খবর পেয়েই ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা সিবিআইয়ের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছ
বগটুই-কাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করল সিবিআই। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল এই সাতজন। গোপন সূত্রে খবর পেয়েই ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা সিবিআইয়ের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। শুধু তাই নয়, ধৃতরা ভাদু শেখের সবাই আত্মীয় বলে জানা যাচ্ছে। তবে বগটুই হত্যা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের খোঁজ পায়নি তদন্তকারী সংস্থা।

নারকীয় একটি হত্যা-কাণ্ড
গত কয়েকমাস আগে বীরভূমের বুকে ঘটে যায় নারকীয় একটি হত্যা-কাণ্ড। স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একের পর এক বাড়িতে পেট্রোল জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। ঘটনা নিয়ে একেবারে চরমে ওঠে রাজনৈতিক বিতর্ক। প্রশ্নের মুখে পড়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকলের ভূমিকা।

জেরা করতে চায় সিবিআই।
প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু হলেও পরবর্তীকালে সিবিআই তদন্তের নির্দেশ শোনায় কলকাতা হাইকোর্ট। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই মামলাতে একাধিক জনকে গ্রেফতার করেছেন তদন্তকারী সংস্থা। এমনকি মুম্বই থেকেও বগটুয়ের অন্যতম চার অভিযুক্তকে গ্রেফতার করে এনেছে সিবিআই। ধৃত চারজনই লালন শেখের ঘনিষ্ঠ বলে জানা যায়। যদিও এখনও লালন শেখের কোনও সুত্র হাতে পায়নি তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে ধৃত সাতজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই।

প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের
তদন্তকারীরা মনে করছেন, গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের এমনকি ঘটনার সময়ে ঘটনাস্থলে ওই সাতজন উপস্থিত ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ফলে এই সাতজনের জেরা কয়রাটা খুবই প্রয়োজন। এমনকি তাদের জেরা করে বেশ কিছু তথ্য সামনে আসবে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে ভাদু শেখের খুনের ঘটনায় একজনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। প্রায় কয়েকমাস কেটে গিয়েছে বগটুই হত্যা কান্ডের তদন্ত করছে সিবি আই

সরকার কেন ভুগবে?
বগটুই সহ একাধিক ইস্যুতে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। যা মোটেই ভালো চোখে নেননি রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার পরেই একাধিক থানার পুলিশে রদবদল করা হয়। এমনকি এক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, "পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে? সরকার তো কোনও কিছু লুকোতে চায় না। তবে রাজ্য প্রশাসনের তরফে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনার পর কয়েক মাস কেটে গিয়েছে। এখনও যেন আতঙ্ক গ্রাস করে বেড়ায় বটুইয়ের মানুষলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications