সিউড়ির ব্যাঙ্কে শতাধিকেরও বেশি বেনামি অ্যাকাউন্টের খোঁজ! ২০ কোটিরও বেশি লেনদেনের তথ্য ফাঁস
গরু পাচার-কাণ্ডে নয়া মোড়! সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিল সিবিআই। সেই ব্যাঙ্কে ৬০ টিরও বেশি বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই নয়, দিনের পর দিন সেই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদ
গরু পাচার-কাণ্ডে নয়া মোড়! সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিল সিবিআই। সেই ব্যাঙ্কে ১৫০ টিরও বেশি বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই নয়, দিনের পর দিন সেই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের।
প্রাথমিক ভাবে ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েই সিবিআই ওই ব্যাঙ্কে হানা দেয় সিবিআই। সেখানে প্রায় ২০ কোটি টাকারও বেশি বলে মনে করা হচ্ছে। তবে দীর্ঘ তল্লাশিতে নতুন করে মোট ১৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর। আর তাতে কয়েশ কোটির লেনদেনের হদিশ মিলতে পারে বলে খবর।

এই কাজের সঙ্গে কারা যুক্ত
বৃহস্পতিবার আচমকাই সিউড়ির ওই সমবায় ব্যাঙ্কে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যাঙ্ক থেকে একাধিক নথি জোগাড় করেন গোয়েন্দারা। এমনকি পেন ড্রাইভে করে বেশ কিছু ফাইলও নিজেদের হেফাজতে সিবিআই নেয় বলে জানা যাচ্ছে। আর এরপরেই ব্যাঙ্ক ম্যানেজারের ঘরে পৌঁছে যান তদন্তকারী সংস্থা। সেখানে দীর্ঘক্ষণ ব্যাঙ্ক ম্যানেজারকে সিবিআই আধিকারিকরা জেরা করেন। কীভাবে দিনের পর দিন কালো টাকা সাদা করা হল সে বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারারের কাছে জানতে চায় সিবিআই। এমনকি কারা এই কাজের সঙ্গে যুক্ত সে বিষয়েও তথ্য জানতে চান আধিকারিকরা।

৬০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ
জানা যাচ্ছে, ওই সমবায় ব্যাঙ্কে ৬০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। যেগুলি কৃষকদের নামে খোলা হয়েছে বলে খবর। কিন্তু এই বিষয়ে কৃষকরা কিছুই জানেন না বলে খবর। তাঁদের তথ্য কার্যত হাতিয়ে নিয়েই এই সমস্ত অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে মনে করছেন আধিকারিকরা। এমনকি দিনের পর দিন সই জাল করা হয়েছে বলেও খবর। শুধু তাই নয়, অ্যাকাউন্টগুলির সঙ্গে খাদ্য দফতরের যোগ সামনে আসছে বলেও সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এমনকি অ্যাকাউন্টে গরু কয়লা বালি সহ নানা কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে।

২০ কোটির বেশি টাকা!
জানা যাচ্ছে, জানা যাচ্ছে, প্রায়৬০ টির বেশি ভূয়ো নামের অ্যাকাউন্টের হদিশ সিবিআই পেয়েছে। আর তাতে প্রায় ২০ কোটির বেশি টাকা এসব ভূয়ো অ্যাকাউন্টে ঢুকে সাদা করা হয়েছে বলেও খবর। কোনও কোনও অ্যাকাউন্টে ৬০ থেকে ৭০ লাখ টাকা জমা পড়েছে এবং তা তোলা হয়েছে বলেও জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। তবে সিবিআইয়ের অভিযোগের মুখে সদূত্তর দিতে পারেননি ব্যাঙ্ক ম্যানেজার। অন্যদিকে তৃণমূল নেতা কালীপ্রসাদ ঘোষএই ব্যাঙ্কের পরিচালন কমিটির সভাপতি। প্রয়োজনে তাকেও জেরা করতে পারে সিবিআই। আপাতত ওই সমবায় ব্যাঙ্কের যাবতীয় লেনদেন বন্ধ রাখা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications