মল্লারপুরে তুলকালাম, পুলিস হেফাজতে নাবালকের মৃত্যু, থানা ঘেরাও , ১২ ঘণ্টার বনধের ডাক

মল্লারপুরে তুলকালাম, পুলিস হেফাজতে নাবালকের মৃত্যু, থানা ঘেরাও , ১২ ঘণ্টার বনধের ডাক

মল্লারপুরে পুলিস হেফাজকে কিশোরের মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা। ১২ ঘণ্টার বনধের ডাক দিল বিজেপি। ইতিমধ্যেই মল্লারপুরের পথে রওনা হয়ে গিয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। রাতে আরও বাড়বে উত্তেজনা। থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে রাত ৯টা হবে থানা ঘেরাও।

পুলিস হেফাজতে মৃত্যু

পুলিস হেফাজতে মৃত্যু

গত ১০ অক্টোবর চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১৫ বছরের এক কিশোরকে। শিশু অপরাধ আইনের আওতায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিস হেফাজতেই ছিল কিশোর। গতকাল রাতে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কিশোরের দেহ। ইতিমধ্যেই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আবেদন জানিয়েছে পুলিস।

উত্তেজনা মল্লারপুরে

উত্তেজনা মল্লারপুরে

পুলিসের হেফাজতে কিশোরের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তোলপাড়। তারপরেই পুলিস হত্যা করেছে অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। তাতে সামিল হয় কিশোরের পরিবারের লোকেরাও। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কিশোরের পাড়ার লোকেরা।

পথ অবরোধ

পথ অবরোধ

কিশোরের মৃত্যুর প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিস পরিস্থিতি সামাল দিতে এলে ইটবৃষ্টি শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

বনধের ডাক

বনধের ডাক

মল্লারপুরে উত্তেজনা চড়তেই বিজেপি ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। আগামী কাল মল্লারপুরে ১২ ঘণ্টার বনধ। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। রাত ৯টায় থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+