দফায় দফায় বোমাবাজি পাড়ুইয়ে, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি বানচালের চক্রান্ত তৃণমূলের
দফায় দফায় বোমাবাজি পাড়ুইয়ে, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি বানচালের চক্রান্ত তৃণমূলের
মণীশ শুক্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তার আগেই সকাল থেকে বোমাবাজি শুরু হয়ে গিয়েছে পাড়ুইয়ে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা প্রথমে বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। পাল্টা বোমাবাজি শুরু করে বিজেপিও। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সকাল থেকে দফায় দফায় বোমাবাজিতে থমথমে গোটা পাড়ুই। এক প্রকার অঘোষিত বনধের চেহারা নিয়েছে। দোকান বাজার আতঙ্কে বন্ধ করে দিয়েছেন দোকানীরা। বিজেপির অভিযোগ তাঁদের থানা ঘেরাও কর্মসূচি বানচাল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস।
পুলিস সব জেনেও চুপ করে রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তাঁরা দাবি করেছেন তৃণমূলের চেষ্টা ব্যর্থ করেই তাঁরা থানা ঘেরাও কর্মসূচি করবে। গতকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিেজপির বিরুদ্ধে বিরোধিতার সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল। মণীশ কাণ্ডে একের পর এক তৃণমূল নেতার নাম জড়িয়ে পড়াতেই পাল্টা প্রতিরোধ গড়ছে তৃণমূল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications