বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য বীরভূমে

বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য বীরভূমে

বিজেপি কর্মীর নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলার দুবরাজপুর থানার বসহরি গ্রামে।

বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য বীরভূমে

জানা গিয়েছে, বসহরি গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী বাঘাম্বর পালের নির্মীয়মাণ বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির কংক্রিটের সিড়ি ও বাড়ির একাংশে ফাটল ধরে। ওই এলাকা থেকে কিছুটা ইলেকট্রিক তার উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান ডিনামাইট ওই তারের সঙ্গে সংযোগ করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি ও ভয় ভীতি প্রদর্শনের জন্য বিস্ফোরক মজুত করা হয়েছিল করছে এবং তাতেই বিস্ফোরণ হয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি চক্রান্ত করেই বিজেপি কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ির মালিকের দাবি, ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে বাড়িটি উড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল দুষ্কৃতীরা। তাতে বাড়ির মালিককে বিস্ফোরক মজুদ রাখার অপরাধে ফাঁসানো যাবে। এলাকার বাসিন্দারা জানান, গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে ওই এলাকায় বিজেপির যথেষ্ট প্রতিপত্তি বেড়েছে। আর তাতেই বিজেপি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সংঘাত চরমে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+