দেউচায় আদিবাসীদের আন্দোলনকে নীল বিদ্রোহের সঙ্গে তুলনা! নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিন দেউচায় (Deucha) কর্মসূচি রেখে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে সংঘর্ষের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানে গ

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিন দেউচায় (Deucha) কর্মসূচি রেখে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে সংঘর্ষের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানে গিয়ে সুর আরও চড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন দেউচা পচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্লোজড চ্যাপ্টার। একইসঙ্গে তিনি দেউচায় আদিবাসীদের কয়লাখনি বিরোধী আন্দোলনকে নীল বিদ্রোহের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী।

দেউচাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন

দেউচাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন

এদিন নিউটাউনে শুরু হয়েছে দুদিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেই দিনেই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বাণিজ্য সম্মেলনের শোকেস দেউচায়। সেখানে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে দেউচা ঝেড়ে ফেলুন। তাঁর মতে দেউচা ক্লোজড চ্যাপ্টার। দেউচা প্রকল্প যে কোনওভাবেই হওয়ার নয়, তা বুঝিয়ে দেন বিরোধী দলনেতা।

পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে

পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে

এদিন দেউচায় গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আদিবাসী মহিলা যাঁরা দেউচায় কয়লাখনির বিরোধিতা করে আন্দোলনে সামিল হয়েছেন, তাঁদের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ফের সুদের আসলে পেনশনের বন্দোবস্ত করবেন বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ দেউচায় আদিবাসীদের বেআইনিভাবে উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। দেউচার আন্দোলনকারী মঞ্চের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলন

নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলন

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন দেউচায় নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলন হবে। তিনি প্রতিমাসে সেখানে দুবার করে যাবেন। পাশাপাশি ৮ মে-র পরে সেখানে উচ্ছেদ বিরোধী পদযাত্রা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দেউচায় নীল বিদ্রোহের মতো স্ফুলিঙ্গ ইতিমধ্যেই তিনি দেখেছেন। তিনি বলেছেন, এখন পচামি কাদের হাতে রয়েছে, সেই কারণেই দেউচা নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, এর প্যাকেট সিভিক ভলান্টিয়ার থেকে শান্তিনিকেতন পর্যন্ত যায়। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর বিরুদ্ধেও তিনি তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ এনেছেন।

৭২ লক্ষের জায়গায় সরকারের কোষাগারে ৯ লক্ষ টাকা প্রতিদিন

৭২ লক্ষের জায়গায় সরকারের কোষাগারে ৯ লক্ষ টাকা প্রতিদিন

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন বীরভূমের পাথর ও বালি থেকে যেখানে প্রতিদিন ৭২ লক্ষ টাকা করে সরকারের কোষাগারে জমা পড়ার কথা, সেখানে জমা পড়ে ৯ লক্ষ টাকা। এব্যাপারে কাগজপত্র তিনি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বস্তরের নেতা, পুলিশ এবং জমি দফতরের অফিসাররা এর ভাগ পান বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এইসব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন ওয়েট অ্যান্ড সি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+