অনুব্রত-গড়ে শক্তি বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি, পঞ্চায়েতের আগে নজরে মহিলা ভোটে

পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত-গড়ে শক্তি বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি। সে জন্য গেরুয়া শিবির এক নয়া পন্থা নিয়েছে। তারা টার্গেট করেছে বীরভূমের মহিলা ভোটব্যাঙ্ককে। সেজন্য সদ্য গ্রেফতার হওয়া অনুব্রত-কন্যা সুকন্যাকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।

বীরভূম এখন অনুব্রতহীন। অনুব্রতহীন বীরভূমেকে বিজেপি টার্গেট করেছে, পঞ্চায়েতের আগে সংগঠন বাড়ানোর। অনুব্রত মণ্ডসল গরুপাচার দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বীরভূম বিরোধীদের কাছে সফট টার্গেট হয়ে উটেছে। ইত্যবসরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল গ্রেফতার হতেই মহিলা ভোটকে করায়ত্ত করতে উঠে পড়ে লাগতে চাইছে বিজেপি।

অনুব্রত-গড়ে শক্তি বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি, নজর মহিলা ভোটে

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার হতেই অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির মহিলা মোর্চা নিজেদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে চাইছে। মহিলা ভোটব্যাঙ্ককে টার্গেট করে বীরভূম বিজেপির মহিলা মোর্চা রাজনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। একদিকে বিজেপির জেলা কমিটি সাংগঠনিক বৈঠক যেমন করছে, তেমনই দলের মহিলা মোর্চাও তৎপর।

শনিবার বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বীরভূমের তারাপীঠে সাংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। ঠিক সেদিনই বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রের উপস্থিতিতে বীরভূমের তারাপীঠেই পৃথকভাবে মহিলা মোর্চা সাংগঠনিক বৈঠক বসছে।

বঙ্গ বিজেপির নজর মহিলা ভোটে

অর্থাৎ মাদার সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনও বীরভূমকে টার্গেট করে এগোচ্ছে। সম্প্রতি তনুজা চক্রবর্তীকে সরিয়ে দিয়ে মহিলা মোর্চার রাজ্য সভাপতি করা হয়েছে ফাল্গুনি পাত্রকে। তারপর তিনি বিশেষ উদ্যোগ নিয়ে বিজেপির মহিলা ভোটব্যাঙ্ককে শক্তিশালী করতে বদ্ধপরিকর হয়েছেন।

ফাল্গুনী পাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক বৈঠক এবং মহিলা মোর্চার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে। দলের মহিলা মোর্চাকে শক্তিশালী করতে হবে। এই লক্ষ্যে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে কর্মসূচির পাশাপাশি বীরভূমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বঙ্গ বিজেপির নজর মহিলা ভোটে

রাজ্যের মহিলাদের একটা বড়ো অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে এসেছে। সেই আস্থার মাত্রা বেড়েছে ২০২১-এ। তৃণমূলের সেই ভোটব্যাঙ্কে থাবা বসানো চারটিখানি কথা নয়। সেই গুরুদায়িত্ব এখন বর্তেছে ফাল্গুনী পাত্রের উপর। তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কে থাবা বসাতে বিজেপির তরপে বিশেষ মহিলা ব্রিগেড তৈরি করা হয়েছে।

বীরভূমে বিজেপির সেই মহিলা ব্রিগেড তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করছে অনুব্রত-কন্যা সুকন্যার দুর্নীতি ইস্যুকে। সেই ইস্যুকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রচারে নামতে চলেছে বিজপির মহিলা মোর্চা। তবে সুকন্যা মণ্ডল ইস্যুকে হাতিয়ার করে বিজেপির মহিলা মোর্চার লক্ষ্য আদৌ পূরণ হবে কি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+