Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের ভোটব্যাঙ্ক মুসলিমরা নয়...! প্রচারে মুখ্যমন্ত্রীর মুখে ভাষা নিয়ে তীব্র আক্রমণ মিঠুনের

ভোট প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে লাগামছাড়া আক্রমণে রাজি হননি মিঠুন। অন্যদিকে দেবও একই পথে হেঁটেছেন। তিনি বলেছেন, মিঠুন তাঁর বাবার মতো। ভোটের প্রচারে ভাষার শালীনতা যেন চুলো গিয়েছে। অভিযুক্ত শাসক-বিরোধী সবই। সেই তালিকা থেকে বাদ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বীরভূমের নলহাটিতে বীরভূমের বিজেপি প্রার্থীর রোড শোয়ে অংশ নেন মিঠুন চক্রবর্তী। তার আগে করা সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তী ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।

mamata mithun

মিঠুনকে গদ্দার বলে আক্রমণ
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের মতো এবারের লোকসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা হিসেবে প্রচারে অংশ নিচ্ছেন, জনসভায় ভাষণ দিচ্ছেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীকে বাংলার গদ্দার বলে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী রায়গঞ্জের সভা থেকে বলেছিলেন, মিঠুন চক্রবর্তীকে তিনি রাজ্যসভার সাংসদ করেছিলেন। তখন তিনি জানতেন না মিঠুন বাংলার এক গদ্দার। মুখ্যমন্ত্রীর দাবি নিজের ছেলেকে বাঁচাতে আরএসএসের পায়ে পড়েছিলেন মিঠুন।
মুখ্যমন্ত্রীর ভাষায় বাংলার আরেক গদ্দার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নাম মুখে না এনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেই সম্বোধন করেন।

মিঠুনের প্রতিক্রিয়া
এদিন নলহাটিতে এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, অসভ্য ভাষায় কথা বলেন. এটা কি একজন মুখ্যমন্ত্রীর মুখে ভাষা? তিনি বলেন, তিনি (মিঠুন) কারও স্বামী, কারও পিতা। ফলে এই ধরনের ভাষা প্রয়োগের বিরুদ্ধে তিনি। সচরাচর তিনি কাউকে খারাপ ভাষা প্রয়োগ করেন না। তবে কেউ যদি তাঁকে আক্রমণ করেন, তাহলে তিনি তার জবাব দেন। আর মুখ্যমন্ত্রীর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, তিনি (মিঠুন) গদ্দার হলে আপনি (মমতা) গদ্দারি!

তৃণমূলের ভোটব্যাঙ্ক মুসলিম নয়
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলে থাকেন বাংলায় তৃণমূল দাঁড়িয়ে আছে মুসলিম ভোট ব্যাঙ্কের ওপরে। এব্যাপারে মিঠুন চক্রবর্তী বলেন, তৃণমূলের ভোটব্যাঙ্ক মুসলিমরা নন। তৃণমূলের ভোটব্যাঙ্ক হল দুর্নীতিৃ। তাই মুখ্যমন্ত্রী যদি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতেং পারেন না।
সিএএ নিয়ে প্রশ্ন করে হলে মিঠুন বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, দেওয়ার আইন।

বিজেপির তারকা প্রচার তালিকায় মিঠুন
নির্বাচনে প্রার্থী না হলেও .বিজেপির তারকা প্রচারকের তালিকা নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর। ২০১৪-তে তিনি তৃণমূলের তরফে রাজ্যসভায় যান। তবে সারদা চিটফান্ড কান্ডে নাম জড়িয়ে যাওয়ায় মেয়াদ শেষের অনেক আগে ২০১৬-তে পদত্যাগ করেন তিনি। তারপর থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+