মাথা ন্যাড়া-গঙ্গাজলে স্নান করিয়ে বিজেপিতে যাওয়া নেতা-কর্মীদের ফেরাচ্ছে বীরভূম তৃণমূল

মাথা ন্যাড়া-গঙ্গাজলে স্নান করিয়ে বিজেপিতে যাওয়া নেতা-কর্মীদের ফেরাচ্ছে বীরভূম তৃণমূল

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার ধুম পড়েছিল৷ এখন ঠিক তার উল্টোটা। গতবারের চেয়েও বড় মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ তারপর থেকেই আবার তৃণমূলে প্রত্যাবর্তনের হিড়িক লেগেছে৷ তবে 'প্রত্যাবর্তন' তো আর শুধু শুধু হয় না, মূল্য চোকাতে হয়। এখানেও কাউকে নিজের মাথার চুল দিয়ে সেই মূল্য চোকাতে হচ্ছে৷ কাউকে গঙ্গাস্নানেই ধুতে হচ্ছে দল বদলের 'পাপ'! এরকমই সংবাদ প্রকাশিত হয়েছে একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে।

মাথা ন্যাড়া-গঙ্গাজলে স্নান করিয়ে বিজেপিতে যাওয়া নেতা-কর্মীদের ফেরাচ্ছে বীরভূম তৃণমূল

জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশ, রাজ্যের অনেক জায়গাতে এরকম ঘটনার খবর পাওয়া গেলেও বীরভূমের বেশকিছু গ্রামে এ ধরনের ঘটনার খবর বেশি পাওয়া যাচ্ছে৷ তবে শুধু মাথা মুড়িয়ে গঙ্গাজলে স্নানই নয়! তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-কর্মী-সমর্থকদের মাথা মুড়িয়ে টোটোতে চাপিয়ে সারা গ্রাম ঘোরানো হচ্ছে বলেও সংবাদমাধ্যমের প্রকাশ। আবার কোথাও ২ মে-র পর বিজেপি সমর্থক ঘরছাড়াদের গ্রামে ফিরতে দিতে হচ্ছে আর কখনও বিজেপি না করার মুচলেকা।

বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডল অবশ্য এসব বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সব ঘটনার সঙ্গে তৃণমূলের দলীয় কোনও যোগ নেই৷ গ্রামের দিকে স্বতঃস্ফূর্তভাবে এসব ঘটনা ঘটছে৷ পাশাপাশি তিনি জানিয়েছে প্রায় ২৫ হাজার কর্মী-সমর্থক তৃণমূলে ফেরত আসতে চলেছে। ওরা বুঝে গিয়েছে বিজেপিতে গিয়ে কতবড় ভুল করেছে৷

অনুব্রত মণ্ডলের সুরই শোনা গেল তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায়ের গলায়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ভোটে জিতে বদলা নেওয়া হবে এরকম দল তৃণমূল নয়৷ আমরা বদলার রাজনীতি করি না। দলের বড় জয়ে সবার যোগদান রয়েছে। সমস্ত কর্মী সমর্থকদের শান্ত থাকার নির্দেশ রয়েছে দলের৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+