অনুব্রতকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা তৃণমূল নেতার! সাবধান করল বিজেপি

নাম না করে অনুব্রত মন্ডলকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা করলেন মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি মহম্মদবাজারে তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি। আর তা রাখতে গিয়েই এমন দাবি করে বসেন মলয় মুখোপাধ্যায়। আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

এই বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর দাবি, শিবকে মহেশ্বর জ্ঞানে আমরা পুজো করি। এত নীচে তাঁকে নামানো উচিৎ নয় বলে কার্যত সাবধান করল বিজেপি নেতা।

 ঠিক কি বলেছেন?

ঠিক কি বলেছেন?

বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, যখন সমুদ্র মন্থন হয় তখন অমৃতের সঙ্গে গরলও উঠেছিল। কিন্তু অমৃত দেবতারা খেলেও গরল কে খাবে তা নিয়ে চিন্তায় পড়ে যান। এখনও বর্তমানে যে অবস্থা আমাদের বীরভূম জেলার যে সেই লোক নেই। বলে দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, বীরভূমে যিনি গরল পান করতে পারবেন তিনি রাজনৈতিক প্যাঁচে পড়ে দূরে সরে আছেন বলে দাবি বীরভূম জেলা সহ সভাপতির। ইতিমধ্যে তৃণমূল নেতার এহেন মন্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

শুরু হয়েছে বিতর্ক

শুরু হয়েছে বিতর্ক

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর দাবি, ওনাকে ফাঁসানো হয়েছে বলতে চাইছেন ইনি। তাহলে কে ফাঁসাচ্ছে সেটাও তাঁকে বলতে হবে বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে মানুষ ওনাকে চোর চোর বলে আওয়াজ দেয় আর তাঁকেই শিবঠাকুরের স্লোগান! ভাষা খুঁজে পাচ্ছি না বলে দাবি সজল ঘোষের। তবে অমৃত কারা খেয়েছে তাঁদের নামও বলার দাবি তুলেছেন তিনি। তবে শিবকে মহেশ্বর জ্ঞানে আমরা পুজো করি। এত নীচে তাঁকে নামানো উচিৎ নয় বলে দাবি সজল ঘোষের।

তিহাড় জেলে বন্দি অনুব্রত

তিহাড় জেলে বন্দি অনুব্রত

এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি অনুব্রত মন্ডল। যদিও আসানসোল জেলে ফিরতে চেয়ে ইতিমধ্যে দিল্লির একটি আদালতে আবেদন করেছেন বীরভূমের বেতাজ বাদশা। যদিও সেই শুনানি এখন দেরি আছে। আপাতত সেখানেই এখনও কয়েক মাস কাটাতে হবে। যদিও গিরু পাচার-কাণ্ডে নাম জড়ালেও অনুব্রত মন্ডলের উপরেও এখনও ভরসা তৃণমূলের। তিনি এখনও বীরভূমের সভাপতি। যদিও জিরো টলারেন্সের কথা বললেও অনুব্রতের পাশে তৃণমূলের থাকা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আর এর মধ্যেই তৃণমূল নেতার এহেন মন্তব্য ঘিরে বিতর্ক নতুন ভাবে মাথা চাড়া দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+