এবার শান্তিনিকেতনে ঘুরতে গেলে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট, সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট
এবার শান্তিনিকেতনে ঘুরতে গেলে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট, সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট
বিভিন্ন জায়গায় হঠাৎ করে পর্যটকদের ঢল উদ্বেগ বাড়িেয়ছে সরকারের। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেকারণে এবার কড়া হল বীরভূম জেলা প্রশাসন। দিঘার মতো বীরভূমের একাধিক পর্যটন কেন্দ্রে সফরের জন্য পর্যটকদের বিধিনিষেধ মানতে হবে। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে তবেই পর্যটকরা বীরভূমে ঘুরতে যেতে পারবেন।

দিঘায় পর্যটকের ঢল
করোনা সংক্রমণ কমতেই দিঘায় পর্যটকের ঢল নেমেছে। দিঘা, মন্দারমনি, দার্জিলিং সর্বত্র পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন। এদিকে একাধিক জেলায় এখনও করোনা সংক্রমণ রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমণ বেশ ভালই রয়েছে। ১০০ কাছাকাছি ঘোরা ফেরা করছে।

করোনা নির্দেশিকা জারি
দিঘায় সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা বিধি মেনে চলার পাশাপাশি পর্যটকদের জন্য লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিনের সার্টিফিকেট। তবেই তাঁরা আসতে পারবেন দিঘা মন্দারমনিকে। করোনা সংক্রমণে রাশ টানতেই এই নির্দেশিকা জারি করেছে পূর্বমেদিনীপুর জেলা প্রশাসন।

বীরভূমে নির্দেশিকা
দিঘার পাশাপাশি এবার শান্তিনিকেতন সফর করতে গেলেও লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে শান্তিনিকেতন ঘুরে দেখতে গেল পর্যটকদের করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। তারসঙ্গে রাখতে হবে করোনা টিকার দুটি ডোজের সার্টিফিকেট।

তারাপীঠেও করোনা নির্দেশিকা
অনেকদিন পর খুলেছে তারাপীঠের মন্দির। পের ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছে। কিন্তু বীরভূম জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেেছ তারাপীঠে আসতে গেলে পর্যটকদের করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। এবং তাঁদের সঙ্গে রাখতে হবে করোনা টিকাকরণের সার্টিফিকেট।












Click it and Unblock the Notifications