'ওসিকে বেঁধে রাখুন, হুমকি মানবেন না', পঞ্চায়েত নির্বাচনের আগে নিদান বীরভূমের বিজেপি নেতার

'ওসিকে বেঁধে রাখুন, হুমকি মানবেন না', পঞ্চায়েত নির্বাচনের আগে নিদান বীরভূমের বিজেপি নেতার

কেষ্টর গড়ে পুলিশকে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি নেতা উত্তম রজক। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সভা করছিলেন তিনি। সেসময় পুলিশের সামনেই ওসিকে প্রয়োজনে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন তিনি। বিজেপি নেতা উত্তম রজক বলেছেন। যদি মানুষের জন্য কাজ করতে পুলিশ বাধা দেয় তাহলে তাঁকে বেঁধে রাখুন। এতদিন বীরভূমে কেষ্টর হুঙ্কারই শোনা যেন। কেষ্টই হুলিশকে হুঁশিয়ারি দিতেন। এবার পাল্টা বিজেপিও সেই হুঁশিয়ারি দিয়ে শুরু করেছে।

পুলিশকে বেঁধে রাখার নিদান

পুলিশকে বেঁধে রাখার নিদান

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক বার্তা বাড়ছে। শাসক বিরোধী দুই শিবিরই এতে পাল্লা দিতে শুরু করেছেন। অনুব্রত হীন বীরভূমে দাপট বাড়াতে শুরু করেছে বিজেপি। বীরভূমের বিজেপি নেতা উত্তম রজক এক গ্রামীণ সভায় পুলিশকে বেঁধে রাখার নিদান দিয়েছেন। পুলিশের উপস্থিতিতেই তিনি বলেছেন, 'পুলিশ মানুষের জন্য কাজ করতে বাধা দিলে তাকে বেঁধে রাখুন। বলুন মানুষের জন্য কাজ করছি কারোর বাধা শুনব না।' সেখানকার স্থানীয় ওসিকে নিশানা করেই এই মন্তব্য করেছেন বিজেপি নেতা।

নিশানায় পুলিশ

নিশানায় পুলিশ

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত জেলায় জেলায় হুঁশিয়ারির রাজনীতি শুরু হয়েছে। শাসক -বিরোধী কোনও দলের নেতাই বাদ যাচ্ছেন না পুলিশকে হুঁশিয়ারি দিতে। বিজেপি নেতাদের অভিযোগ পুলিশ আর আইনের রক্ষক নেই শাসক দলের ক্যাডারে পরিণত হয়েছে। সেকারণে পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। বিজেপির অভিযোগ শাসক দলের হয়ে পঞ্চায়েত ভোটে কাজ করবে পুলিশ। সেকারণে জেলায় জেলায় গিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন বিজেপি নেতারা।

বেচারাম মান্নার বিতর্কিত মন্তব্য

বেচারাম মান্নার বিতর্কিত মন্তব্য

শুধু বিজেপি নয় শাসক দলের নেতারাও এখন বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। গতকাল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পুলিশকে তুলে আছাড় মারুন। কাজে বাধা দিলে তিনি পুলিশের সঙ্গে এমনই ব্যবহার করার নিদান দিয়েছেন। তাই নিয়ে নতুন করে বিতর্কি তৈরি হয়েছে। এই নিয়ে শাসক দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে।

পাল্টা তোপ দিলীপের

পাল্টা তোপ দিলীপের

বেচারাম মান্নার এই মন্তব্য নিয়ে সমালোচনার সুর চড়িয়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বেচারাম মান্নাকে নিশানা করে বলেছেন, শাসক দল চাইছে পুলিশ তাঁদের চাকরের মত কাজ করুক। কিন্তু যেখানে সেটা হচ্ছে না সেখানেই তাঁরা পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য দিলীপ ঘোষ নিজেও এর আগে পুলিশকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন। তা নিয়ে বিতর্কও মাথাচারা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+